1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আটার রুটি দিয়ে পিৎজা বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬১ বার পঠিত

পিৎজার নাম শুনলেই ছোট-বড় সবার জিভে পানি চলে আসে। মুখরোচক এই খাবারের খ্যাতি পুরো বিশ্বজুড়েই। সাধারণত বিভিন্ন রেস্টুরেন্ট কিংবা পিৎজা হাউজ থেকেই কিনে খাওয়া হয় এই লোভনীয় খাবার। তবে কম সময়ে ও অল্প উপকরণে যদি পিৎজা তৈরি করতে চান তাহলে আটার রুটি দিয়ে পিৎজা করতে পারেন।

বাড়িতে থাকা উপকরণ দিয়েই খুব সহজে পিৎজা বানিয়ে সবাইকে চমকে দিতে পারেন। আসুন জেনে নেওয়া যাক রুটি দিয়ে কীভাবে পিৎজা তৈরি করবেন –

উপকরণ:

১. আটার রুটি ২টি
২.ক্যাপসিকাম ১টি
৩. পেঁয়াজ ১টি
৪. বোনলেস চিকেন ১ কাপ
৫. টমেটো ১ টি
৬. লবণ স্বাদমতো
৭. চিলি ফ্লেক্স ১ চা চামচ
৮. মোজারেলা চিজ প্রয়োজনমতো
৯. অরিগানো ১ চা চামচ

প্রস্তুত প্রণালি:

কড়াইয়ে তেল গরম করে তাতে লবণ দিয়ে চিকেন ভাজুন। চিকেন ভালো মতো সেদ্ধ হয়ে গেলে তাতে পেঁয়াজ, ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে নিন। এরপর চিলি ফ্লেক্স ও অরিগানো মিশিয়ে ভাজুন। মোজারেলা চিজ গ্রেট করে আলাদা রেখে দিন।

আরেকটি প্যানে মিহি করা রসুন ও পেঁয়াজ গরম তেলে দিয়ে হালকা নাড়াচাড়া করে নিন। এতে টোমেটো পিউরি, চিনি ও ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে পিৎজা সস বানিয়ে নিন।

এরপর পিৎজা সস রুটির উপর ভালো করে লাগিয়ে নিন। তারপর চিকন এবং চিজ দিয়ে রুটি ঢেকে দিন। এর ওপরে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম দিন। অরিগানো এবং চিলি ফ্লেক্স দিন। একটি প্যানে তেল গরম করে রুটি পিৎজাটি দিন। মাঝারি আঁচে ঢেকে ৫-৭ মিনিট অথবা চিজ গলে না যাওয়া পর্যন্ত ভাজুন। হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন মজাদার রুটি পিৎজা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর