1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

র‌্যাংকিংয়ে আবারও ১০ নম্বরে নেমে গেলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ১১৭ বার পঠিত

পতন যেন ঘিরে ধরেছে বাংলাদেশকে। গত কয়েক বছর তুলনামূলক ভালো ফরম্যাট ওয়ানডেতেও ধারাবাহিকতা হারিয়ে ফেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। যার প্রভাব স্পষ্ট দেখা যাচ্ছে আইসিসির টিম র‌্যাংকিংয়ে।

গেল জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের মাত্র একটি ওয়ানডেতে জিতে র‌্যাংকিংয়ে ১০ নম্বর থেকে ৯ নম্বরে উঠেছিল বাংলাদেশ। অন্য দলগুলোর ভালো খেলার ভীড়ে মাঠে না নেমেও ফের ১০ নম্বরে নেমে গেছে মেহেদী হাসান মিরাজের দল।

আজ সোমবার আইসিসির হালানাগাদ র‌্যাংকিংয়ে দেখা গেছে বাংলাদেশকে এক ধাপ নিচে নামিয়ে ৯ নম্বরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

ক্যারিবীয়দের এগিয়ে যাওয়ার কারণ হতে পারে গতকাল রোববার পাকিস্তানের বিপক্ষে ৫ উইকেটের জয়। ২০১৯ সালের বিশ্বকাপের পর এই প্রথম এশিয়ান জায়ান্টদের বিপক্ষে জিতেছে ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর বাংলাদেশের মতো এক ধাপ অবনতি হয়েছে পাকিস্তানেরও। ৪ নম্বর থেকে নেমে গিয়ে বর্তমানে পাকিস্তানের অবস্থান করছে ৫ নম্বরে। এক ধাপ উন্নতি করে পাকিস্তানের জায়গা দখল করেছে শ্রীলঙ্কা।

২০০৬ সালের পর এক টানা দেড় যুগ র‌্যাংকিংয়ে দুই অংকে নামেনি বাংলাদেশ। কিন্তু চলতি বছরের মে মাসে ১০ নম্বরে নেমে যায় লাল-সবুজ বাহিনী।

এরপর একটি ম্যাচ জয়ের কল্যাণে গেল জুলাইয়ে নয় নম্বরে ওঠার এবার আবারও পতন হলো বাংলাদেশের।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর