1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ইউক্রেনের জ্বালানী অবকাঠামোতে রাশিয়ার বড় ধরনের হামলা।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১০৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক | ইউক্রেনের পশ্চিম ও দক্ষিণাঞ্চলে জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ইউক্রেনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ঝাপোরিঝিয়া এবং লভিভ অঞ্চলে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অনেক সরঞ্জাম ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দেশটির জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে। খবর এএফপির।

হামলায় দুই কর্মচারী আহত হয়েছেন এবং তাদেরকে ঝাপোরিঝিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউক্রেন বলছে, গত তিন মাসে দেশটির জ্বালানি অবকাঠামোতে এটা অষ্টমবারের মতো বড় ধরনের হামলার ঘটনা।

দুই বছরের বেশি সময় ধরে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে রাশিয়া। ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলো পঙ্গু করে দেওয়া হচ্ছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর রাশিয়ার হামলায় একটি বিদ্যুৎকেন্দ্রসহ জ্বালানি অবকাঠামোর বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। হামলায় সাত কর্মী আহত হয়েছেন বলে জানানো হয়েছে।

ইউক্রেনের সবচেয়ে বড় বেসরকারি জ্বালানি কোম্পানি হচ্ছে ডিটিইকে। তারা বলছে, রাশিয়ার হামলায় তাদের একটি প্লান্টে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর অর্ধেকই ধ্বংস হয়ে গেছে।

জেলেনস্কি চলতি সপ্তাহেই জানিয়েছিলেন যে, ইউক্রেনের সব হাসপাতাল এবং স্কুলগুলোতে যত দ্রুত সম্ভব সোলার প্যানেল চালু করা হবে।

তিনি বলেন, তাপ ও ​​বিদ্যু অবকাঠামোতে হামলা চালিয়ে আমাদের ব্ল্যাকমেল করার জন্য রাশিয়ার যে প্রচেষ্টা
তা ব্যর্থ করতে আমরা সবকিছু করে যাব।

এদিকে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার বলেছেন যে, ওয়াশিংটন কিয়েভে বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়টিকে অগ্রাধিকার দেবে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জেলেনস্কি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর