1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ইতালির ভেনিসে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ

প্রবাস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ৬৬ বার পঠিত

ইতালির ভেনিসে পিয়াচ্ছাসালে বিখ্যাত কালাত্রাপা ব্রিজের ওপর শনিবার অনুষ্ঠিত হয়েছে এক হৃদয়ছোঁয়া বিক্ষোভ সমাবেশ। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে কয়েকশো স্থানীয় মানুষ অংশ নেন।

তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিলো, ‘গাজা মুক্ত করে দাও’, ‘ইসরায়েল বয়কট কর’, ‘গণহত্যা বন্ধ করো’, ‘গাজায় শিশুদের জীবন রক্ষা করো’ ইত্যাদি।

বিক্ষোভকারীরা শুধু স্লোগানেই থেমে থাকেননি, হাড়ি-পাতিলসহ কিচেনের সামগ্রী নিয়ে গাজায় চলমান দুর্ভিক্ষের প্রতিবাদ জানান। অনেকের হাতে ছিল গাজায় ইসরায়েলি হামলার নির্মম চিত্র- যা দেখে সহজেই বোঝা যায়, মানবতা আজ কতটা বিপন্ন।

সমাবেশ থেকে কঠোর সমালোচনা করা হয় ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনির। প্রশ্ন ছুঁড়ে দেওয়া হয়, ‘গাজায় শিশুরা না খেয়ে মরছে, আপনি ঘুমাচ্ছেন কীভাবে?’

ব্রিজের ওপরে যখন সমাবেশ চলছিলো, নিচে দিয়ে চলে যাচ্ছিলো নৌযান। ওপরে উড়ছিলো ফিলিস্তিনের পতাকা। পুরো দৃশ্যটি মানবতার পক্ষে এক শক্তিশালী বার্তা বহন করে। আর তা হলো- বিশ্ব মানবতা এখনও বেঁচে আছে। পর্যটকরাও এই দৃশ্য উপভোগ করেন। ক্যামেরাবন্দি করেন এবং অনেকেই একাত্মতা ঘোষণা করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর