1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

টক-মিষ্টি স্বাদে ইলিশ-আমড়ার লোভনীয় জুটি

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৬২ বার পঠিত

ইলিশ মানেই বাঙালির পছন্দের তালিকায় এক নম্বরে থাকা একখানা স্বাদ! আর সেই ইলিশ যদি টক-ঝাল-মিষ্টির এক অপূর্ব বন্ধনে বাঁধা পড়ে আমড়ার সঙ্গে—তাহলে তো কথাই নেই! চলুন জেনে নেই একদম ভিন্ন স্বাদের এক রেসিপি, আমড়া দিয়ে ইলিশের টক।

উপকরণ:

১. ইলিশ মাছ ৪ টুকরা
২. হলুদ গুঁড়া আধা চা চামচ
৩. লবণ স্বাদমতো
৪. সরিষার তেল ৩ টেবিল চামচ
৫. পাঁচফোড়ন ১ চা চামচ
৬. শুকনো লাল মরিচ ২টি
৭. পেঁয়াজ বাটা আধা কাপ
৮. রসুন বাটা ১ চা চামচ
৯. কাঁচা মরিচ ৪-৫টি (চিরে রাখা)
১০. আমড়া ৬টি (খোসা ছাড়িয়ে ফালি করে কাটা)
১১. তেঁতুলের ঘন ক্বাথ আধা কাপ
১২. পানি প্রয়োজনমতো
১৩. চিনি আধা চা চামচ

ইলিশ টুকরোগুলোতে হালকা হলুদ ও এক চিমটি লবণ মেখে রেখে দিন প্রায় ১৫ মিনিট। এতে মাছের কাঁচা গন্ধ চলে যাবে এবং রান্নার সময় স্বাদ আরও ফুটে উঠবে। কড়াইয়ে সরিষার তেল গরম করে ইলিশ টুকরোগুলো হালকা করে ভেজে তুলে রাখুন। বেশি ভাজবেন না, ইলিশের কোমলতা যেন বজায় থাকে।

এখন ওই একই কড়াইয়ে দিন পাঁচফোড়ন ও শুকনো মরিচ। গন্ধ ছড়াতে শুরু করলেই দিয়ে দিন পেঁয়াজবাটা ও রসুনবাটা। নরম করে কষে নিন। মসলা কষা হয়ে এলে মিশিয়ে দিন হলুদ, লবণ ও কাঁচা মরিচ।

এরপর ফালি করা আমড়া দিয়ে ২-৩ মিনিট নেড়ে নিন। এবার দিন তেঁতুলের ক্বাথ। সঙ্গে একটু পানি যোগ করে ঢেকে দিন। আমড়া সেদ্ধ হয়ে কিছুটা নরম হয়ে এলে দিন ভাজা ইলিশ। খুব নরম হাতে নেড়ে দিন যাতে মাছ না ভাঙে। ঢেকে দিন আরও ৫-৭ মিনিট অল্প আঁচে। শেষে এক চিমটি চিনি ছিটিয়ে দিন-এই মিষ্টি টাচটাই ইলিশ-আমড়ার টককে দিবে অনন্য এক মাত্রা।

এই পদটি সবচেয়ে ভালো লাগে সাদা ভাতের সঙ্গে। ভাতের গরম ভাপে যখন টক-মিষ্টি ঝাঁঝালো ঝোল আর ইলিশের ঘ্রাণ মিশে যাবে, তখন আপনি বুঝতে পারবেন-এটাই তো ছিল আজকের স্বাদের গল্প!

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর