1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

মৌসুমি ফল উৎসব এর আয়োজন করেছে,বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৭৩ বার পঠিত

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি) গত শনিবার রাজধানীর আইডিইবি মিলনায়তনে মৌসুমি ফল উৎসব এর আয়োজন করে। এ উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের ময়মনসিংহ রিজিয়ন এর এসপি মোঃ নাইমুল হক পিপিএম,বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, আমার মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জি এম কামরুল হাসান প্রমুখ। সভাপতিত্ব করেন বিসিআরসি’র প্রতিষ্ঠাতা সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক আলী আশরাফ আখন্দ। স্বাগত বক্তব্য রাখেন বিসিআরসি’র সিনিয়র সহ-সভাপতি ও বিজনেস ডাইজেস্ট এর সম্পাদক মোহাম্মদ শহীদুল্লাহ্ প্রিন্স।

স্বাগত বক্তব্য রাখেন বিসিআরসি’র সাধারণ সম্পাদক সাহেদ আহাম্মদ। সভায় বক্তারা বলেন,পেশাগত দায়িত্বের পাশাপাশি বিসিআরসি’র এই ফল উৎসব নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। এই ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখে।এই ফল উৎসব আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অংশ।অতিথিবৃন্দ ছোট বেলায় নিজেদের ফল খাওয়ার স্মৃতি রোমন্থন করে বলেন,আমাদের নতুন প্রজন্মকে ফলের সাথে পরিচয় করিয়ে দিতে এ আয়োজন ভূমিকা রাখবে।পরে প্রধান অতিথি শিশু কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন। এছাড়াও মানবহিতৈষী হিসেবে বিশেষ অবদানের জন্য আমার মা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জি এম কামরুল হাসান কে বিসিআরসি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান করেন প্রধান অতিথি হাবিবুর রহমান হাবিব। সবশেষে আম,জাম,কাঠাল,পেয়ারা, আনারস,লটকন, কলা,গাব,আমরা,ডেওয়াসহ বাহারী ও নানা স্বাদের ফল খাওয়ায় মেতে ওঠে শিশু কিশোর সহ অতিথিবৃন্দ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর