1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত : তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩৬ বার পঠিত

আজকের (২২ জুলাই) এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা উপদেষ্টার বরাত দিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম সোমবার মধ্যরাতে এ তথ্য জানিয়েছেন।

এর আগে, সোমবার (২১ জুলাই) ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বিমানের পাইলটসহ এখন পর্যন্ত ২১ জন নিহত হয়েছেন এবং ১৭০ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি
এই ঘটনায় শোকাহত হয় সারাদেশ। পরীক্ষার্থীরাও ভুগছেন মানসিক ট্রমায়। এমন অবস্থার মধ্যেই মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি ওঠে। সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত না নেওয়ায় ক্ষোভে ফুঁসে ওঠেন শিক্ষার্থী-অভিভাবকরা।

ফলশ্রুতিতে, নটর ডেম কলেজ, ঢাকা সিটি কলেজ, বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজসহ ঢাকার ১০টি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা বর্জনের ঘোষণা দেন। পরীক্ষা স্থগিত না হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিভিন্ন ছাত্র সংগঠনও। এরমধ্যেই সরকারের পক্ষ থেকে এই ঘোষণা এলো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর