1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

চট্টগ্রামে শিবির-ছাত্রদলের সংঘর্ষ, আহত কমপক্ষে ২০

জেলা প্রতিনিধি | চট্টগ্রাম |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৬১ বার পঠিত

চট্টগ্রাম নগরীর চকবাজারে ছাত্রদলের সঙ্গে ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ২ শিবির কর্মীকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ফাহিম নামের এক শিবিরকর্মীকে মারধরের ঘটনায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।

রাত ২টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত নগরীর চকবাজার থানার গুলজার মোড় ঘিরে অবস্থান করে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। আর চকবাজারের কাঁচাবাজার মোড়ে বহিষ্কৃত যুবদল নেতা এমদাদুল হক বাদশাহর নেতৃত্বে বিএনপির কর্মীরা অবস্থান নেয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল কবির বলেন, ছাত্রদল এক ছাত্রকে ছাত্রলীগ বলে মারধর করে থানায় সোপর্দ করে। শিবির ওই ছাত্রকে তাদের কর্মী দাবি করে থানায় যায়। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমরা উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করছি এবং এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

জানা যায়, কিছুদিন আগে সদ্য বহিষ্কৃত যুবদল নেতা বাদশাহর অনুসারীরা ভ্যান থেকে চাঁদাবাজি করতে গেলে মহসিন কলেজের শিক্ষার্থী আরিফসহ জামায়াতের কয়েকজন তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয়। এ ঘটনার ক্ষোভে আজকে আরিফকে একা পেয়ে বাদশাহর অনুসারীরা ছাত্রলীগ বলে থানায় নিয়ে যায়।

থানা থেকে আরিফকে ছাড়াতে গেলে বাদশাহর অনুসারী ছাত্রদল ও যুবদলের কর্মীরা পরিকল্পিতভাবে অস্ত্র নিয়ে মহসিন কলেজ শিবিরের শিক্ষার্থীদের ওপর হামলা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর