1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার মিশন চালু নিয়ে হেফাজতের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পঠিত

ঢাকায় জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনের মিশন চালুর জন্য অন্তর্বর্তী সরকার সমঝোতা স্মারক সই করায় প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এটি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেবে বলে জানিয়েছে সংগঠনটি।

শনিবার (১৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্‌ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বিবৃতিতে হেফাজত নেতৃদ্বয় বলেন, দেশের ওলামায়ে কেরাম ও ইসলামী দলগুলোর বিরোধিতা এবং সাধারণ নাগরিকদের উদ্বেগ উপেক্ষা করে সরকার এ চুক্তিতে সই করেছে। এটি জনগণের মতামতের পরিপন্থি। সরকার এককভাবে এতবড় সিদ্ধান্ত নিতে পারে না। মার্কিন স্বার্থে তাবেদার জাতিসংঘের মানবাধিকার অফিস এ দেশে হতে দেওয়া যায় না। এটা এ দেশের ওলামায়ে কেরামের নীতিগত সিদ্ধান্ত।

তারা অভিযোগ করেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন সাধারণত যুদ্ধবিধ্বস্ত ও ব্যর্থ রাষ্ট্রগুলোতে অফিস স্থাপন করে। সেটা বাংলাদেশে হওয়া সম্মানজনক নয়। এটা ‘রহস্যজনক’ ও ‘অমর্যাদাকর’ বলে দাবি করেন তারা।

বিবৃতিতে বলা হয়, জুলাই বিপ্লবের দাবিগুলো বাস্তবায়িত হলে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস এ দেশে কোনো দরকার নেই। অন্তর্বর্তী সরকারের উচিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা। তারা এ অফিসের মাধ্যমে বিদেশি হস্তক্ষেপ ও সামাজিক-ধর্মীয় মূল্যবোধে আঘাত করার ষড়যন্ত্র চলছে বলে দাবি করেন।

নেতৃদ্বয় আরও বলেন, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে গণহত্যার ঘটনায় আজও জাতিসংঘ কোনো বিবৃতি দেয়নি। অথচ আজ তারা বাংলাদেশে অফিস খুলতে যাচ্ছে। অতীতে বিভিন্ন সংস্থা ইসলামী শরিয়া, মুসলিম পারিবারিক আইন এবং সামাজিক নীতিতে হস্তক্ষেপ করেছে। এখন এলজিবিটি এজেন্ডাও জাতিসংঘের মানবাধিকার দর্শনের অন্তর্ভুক্ত।

তারা দাবি করেন, বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্র বানানোর আন্তর্জাতিক ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। একই সঙ্গে তারা সরকারকে সতর্ক করে বলেন, এ চুক্তি অবিলম্বে বাতিল না করলে দেশের ওলামায়ে কেরাম এবং ইসলামপন্থিরা মাঠে নামবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর