1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আচরণ বিধি ভঙ্গের দায়ে আইসিসির শাস্তি পেলেন তানজিম সাকিব।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ১৮৫ বার পঠিত

স্পোর্টস ডেস্ক | আচরণবিধি ভঙ্গের দায়ে বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবকে শাস্তি দিয়েছে আইসিসি। তার ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

ঘটনা টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বে নেপালের বিপক্ষে ম্যাচের। ওই ম্যাচে নেপাল রান তাড়ার তৃতীয় ওভারে দলটির অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তানজিম সাকিব। একপর্যায়ে রোহিতের গায়ে আলতো করে ধাক্কাও দেন তিনি। যার জেরে এই শাস্তি।

ঐ ম্যাচে অবিশ্বাস্য বোলিং করেন তানজিম সাকিব। ৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে একাই নেন ৪টি উইকেট। ফলে ম্যাচসেরার পুরস্কারও উঠে ২১ বছর বয়সী পেসারের হাতে।

আইসিসি জানিয়েছে, সাকিব সংস্থাটির আচরণবিধির ২.১২ ধারা ভেঙেছেন। যে ধারা একজন খেলোয়াড়, একজন সাপোর্ট পার্সোনাল, আম্পায়ার, ম্যাচ রেফারি বা অন্য কোনো ব্যক্তির সঙ্গে (আন্তর্জাতিক ম্যাচে একজন দর্শকসহ) অনুপযুক্ত শারীরিক যোগাযোগের সাথে সম্পর্কিত।

তানজিদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মাঠের আম্পায়ার আহসান রাজা এবং স্যাম নোগাজস্কি, তৃতীয় আম্পায়ার জয়রামন মদনগোপাল এবং চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা।

তানজিম সাকিব তার অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের রিচি রিচার্ডসনের প্রস্তাবিত অনুমোদন গ্রহণ করেছেন। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর