1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

আরচারির সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭০ বার পঠিত

বাংলাদেশ আরচারি ফেডারেশনের নবগঠিত অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদের বিরুদ্ধে ৪৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন জাহানারা চৌধুরী ঝর্না নামের এক নারী। নিজেকে মানবাধিকার কর্মী পরিচয় দেওয়া ওই নারী এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদের সচিব বরাবর চিঠি দিয়ে এর বিচার দাবি করেছেন।

জাতীয় ক্রীড়া পরিষদকে দেওয়া চিঠিতে ওই নারী অভিযোগ করেছেন, পূর্ব পরিচয়ের সূত্র ধরে তানভীর তার কাছে অস্ট্রেলিয়ায় লোক পাঠানোর বিষয়টি বলেছিলেন। যেতে আগ্রহীদেরকে দুই মাসের মধ্যে অস্ট্রেলিয়া পাঠানো হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন।

৮ জনের পাসপোর্টসহ তিনি তানভীরকে কয়েক কিস্তিতে ৪৩ লাখ টাকা দিয়েছেন। তবে যেসব ভিসা ও টিকিট দেওয়া হয়েছিল তার সবই ছিল জাল। এই টাকা উদ্ধারের জন্য তিনি জাতীয় ক্রীড়া পরিষদের হস্তক্ষেপ কামনা করেছেন।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বলেছেন, ‘এমন একটি অভিযোগ পেয়েছি। বিষয়টির সত্যতা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক সদস্যের কমিটির দায়িত্ব দেওয়া হয়েছে পরিষেদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ হুমায়ুন কবিরকে। তদন্তে অভিযোগের সত্যতা মিললে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর আহমেদের কাছে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘এই অর্থ লেনদেন হয়েছে ওই নারী ও আরাফাত জামান অপু নামের আরেকজনের সাথে। দু’জনই আমার পরিচিত বলে আমি মধ্যস্থতাকারী হিসেবে ছিলাম। এ সবের মধ্যে আমি জড়িত নই। আর জাল ভিসা ও টিকিটের যে অভিযোগ আনা হয়েছে তাও ঠিক না। ৭ জনের জেনুইন ভিসাই হয়েছিল।’

Jagonews24 Google News Channel
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
ওই নারী তো অভিযোগ করেছেন কিছু টাকা আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ব্যাংক হিসেবে প্রেরণ করা হয়েছে। আপনি জড়িত না হলে আপনার ব্যাংক হিসেবে কেন টাকা জমা দিয়েছেন? ‘আমি যেহেতু মধ্যস্থতাকারী ছিলাম তাই বিশ্বস্ত মনে করে আমার ব্যাংকে টাকা দিয়েছে। আসলে আমার সুনাম ক্ষুন্ন করার জন্যই এই অভিযোগ আনা হয়েছে। এরই মধ্যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আমার সাথে কথা বলেছে। আমি জাতীয় ক্রীড়া পরিষদে বিষয়টি পরিস্কার করেছি। তারা বলেছেন মিটমাট করতে। আমি কয়েকদিনের মধ্যে বিষয়টির মিটমাট করে ফেলবো।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর