1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ছুটির দিনে বিকেলের নাস্তায় রাখুন মাছের পাকোড়া

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পঠিত

ছুটির দিনে বিকেলের নাস্তায় রাখুন মাছের পাকোড়া
ছুটির দিন মানেই একটু আয়েশি সময় কাটানোর সুযোগ। বিশেষ করে বিকেলের দিকে নাস্তা নিয়ে থাকে বাড়তি ভাবনা। এমন কিছু খেতে ইচ্ছে করে, যা মুখরোচক, আবার পরিবারের সবাইকে একসাথে বসে খাওয়ার আনন্দও দেয়। তেমনই একটি মুখোরচক পদ হচ্ছে মাছের পাকোড়া। বাইরে ক্রিসপি, ভেতরে নরম সুস্বাদু এই পাকোড়া সহজে বানানো যায় এবং চায়ের সঙ্গে জমে দারুণ। চলুন জেনে নেই মাছের পাকোড়ার সহজ রেসিপি।

উপকরণ :

যেকোনো বড় মাছ- ২৫০ গ্রাম
পেঁয়াজ কুচি- ২টি
আদা বাটা- ১ চা চামচ
রসুন বাটা- ১ চা চামচ
কাঁচা মরিচ কুচি- ১-২টি (স্বাদমতো)
বেসন- ১/২ কাপ
কর্ন ফ্লাওয়ার- ২ টেবিল চামচ
ডিমের কুসুম- ১টি (ইচ্ছা)
ধনিয়াপাতা কুচি- ২ টেবিল চামচ
জিরা গুঁড়া- ১/২ চা চামচ
মরিচ গুঁড়া- ১/২ চা চামচ
হলুদ গুঁড়া- ১/৪ চা চামচ
গরম মসলা গুঁড়া- ১/৪ চা চামচ
স্বাদমতো লবণ
ভাজার জন্য পরিমাণমতো তেল

বৃষ্টির দিনে পাতে রাখুন গরম গরম বিফ খিচুড়ি
বৃষ্টি হোক বা রোদ, আনারসের সালাদেই মিলবে প্রশান্তি
ম্যাঙ্গো ডিলাইট: আমের ঘ্রাণে ভরপুর এক মিষ্টি আয়োজন

পদ্ধতি :

প্রথমে মাছ সেদ্ধ করে কাঁটা ও চামড়া আলাদা করে নিন এবং ভালোভাবে কিমা করে নিন। এরপর ওই কিমার সঙ্গে মেশান কুচি করা পেঁয়াজ, বাটা আদা-রসুন, কাঁচা মরিচ, গুঁড়ো জিরা, মরিচ, হলুদ, গরম মসলা ও পরিমাণমতো লবণ।

এবার এই মিশ্রণে দিন একটি ডিমের কুসুম, বেসন ও কর্ন ফ্লাওয়ার। সব উপকরণ ভালোভাবে মেখে নিন, শেষে কুচানো ধনিয়াপাতা মিশিয়ে দিন। এবার তেল গরম করে মাঝারি আঁচে ছোট ছোট পাকোড়ার আকারে ভেজে নিন যতক্ষণ না সোনালি রঙ ধরে। গরম গরম মাছের পাকোড়া পরিবেশন করুন পছন্দসই সস বা চাটনির সঙ্গে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর