1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সেতু কর্তৃপক্ষের পাঁচ পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিউজ বিজ্ঞপ্তি |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১১৭ বার পঠিত

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের রাজস্বখাতের ৯ম ও ১০ম গ্রেডের পাঁচটি পদের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। চলতি জুলাই মাসেই রাজধানী ঢাকায় নির্ধারিত দুটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৩ জলাই) বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১২ জুলাই (শনিবার) সকাল ১০টায় ইডেন মহিলা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এবং অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদের লিখিত পরীক্ষা।

এরপর ১৮ জুলাই (শুক্রবার) সকাল ১০টায় তেজগাঁওয়ের সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নেওয়া হবে এস্টিমেটর/সাব-এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) পদের লিখিত পরীক্ষা।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ পরীক্ষার সার্বিক প্রস্তুতি এবং সুষ্ঠু পরিচালনার বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছেন। তিনি লিখিত পরীক্ষাগুলো স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং অংশগ্রহণমূলক করতে পরীক্ষার হলে যথাযথ আসন ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

লিখিত পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র সংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ওয়েবসাইটে (www.bba.gov.bd) প্রকাশ করা হয়েছে। পাশাপাশি, আবেদনকারীদের মোবাইলে SMS-এর মাধ্যমেও সময়সূচি জানিয়ে দেওয়া হয়েছে।

পরীক্ষায় অংশগ্রহণকারী সব প্রার্থী বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ই-রিক্রুটমেন্ট সিস্টেম থেকে নতুনভাবে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। প্রবেশপত্রে উল্লিখিত শর্তাবলী অবশ্যই মেনে চলতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর