1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বৃষ্টি হোক বা রোদ, আনারসের সালাদেই মিলবে প্রশান্তি

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ৬৭ বার পঠিত

গ্রীষ্ম কিংবা বর্ষা; বাংলার আবহাওয়ায় কখনো চড়া রোদ, কখনো ঝমঝম বৃষ্টি। এমন বৈচিত্র্যপূর্ণ দিনে শরীর যেমন চায় কিছুটা ঠান্ডা আরাম, তেমনি জিভ খোঁজে হালকা ঝাল-টক-মিষ্টি স্বাদের কিছু। ঠিক এমন সময়ের জন্যই পারফেক্ট এক রেসিপি হতে পারে আনারসের সালাদ। সহজ উপকরণ, ঝটপট প্রস্তুতি আর চোখ জুড়ানো রঙিন এই সালাদ শুধু স্বাদে নয়, মনেও জোগাবে প্রশান্তি। খাবারের শুরুতে হোক বা মাঝপথে, আনারসের এই রসালো আয়োজন দিনটাকে করে তুলবে আরও সতেজ, আরও প্রাণবন্ত। চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই সহজ অথচ মনভোলানো রেসিপিটি।

যা লাগবে-

পাকা আনারসের ছোট টুকরো – ৩ কাপ
টাটকা আনারসের রস – ১ কাপ
বিট লবণ – আধা চা-চামচ (স্বাদ অনুযায়ী বাড়ানো-কমানো যেতে পারে)
চিনি – ২ টেবিল চামচ
কাঁচা মরিচ বা শুকনা মরিচ – ২টি (ঝালপছন্দ অনুযায়ী পরিবর্তনযোগ্য)

প্রস্তুত প্রণালি:-

একটি বড় বাটিতে আনারসের টুকরোগুলো রাখুন। এরপর তাতে ঢেলে দিন আনারসের রস। এর সঙ্গে বিট লবণ, চিনি ও কুচি করে কাটা কাঁচা মরিচ বা গুঁড়া করা শুকনা মরিচ যোগ করুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিন, যেন স্বাদগুলো একত্রে মিশে এক অনন্য টক-ঝাল-মিষ্টি অনুভূতি তৈরি করে।

মেশানো হয়ে গেলে এই সালাদটি ফ্রিজে রেখে দিন অন্তত এক ঘণ্টার জন্য। ঠান্ডা হয়ে এলে পরিবেশন করুন ছোট ছোট বাটিতে। চাইলে ওপর থেকে কিছুটা মিষ্টি দই বা পুদিনা পাতার কুচিও ছিটিয়ে দিতে পারেন বাড়তি স্বাদের জন্য।

এই সালাদ শুধু খেতে ভালোই নয়, দেখতে দারুণ আকর্ষণীয়। তাই অতিথি আপ্যায়নে কিংবা রোজকার মেনুতে একটু বৈচিত্র্য আনতে আনারসের এই টক-ঝাল সালাদ হতে পারে আপনার নির্ভরতার নাম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর