1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ক্লাস নাইনে থাকতে প্রথম প্রেমে পড়েছিলাম : জেবা জান্নাত।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ৭৮০ বার পঠিত

এবারের ঈদুল আজহা উপলক্ষে বিজনেস ডাইজেস্ট এর ‘ঈদ স্পেশাল ডাইজেস্ট তারকা’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন মডেল-অভিনেত্রী জেবা জান্নাত। রূপা নূর এর উপস্থাপনায় এ অনুষ্ঠানটি বিজনেস ডাইজেস্ট এর ঈদের অনুষ্ঠানমালার প্রথম দিন প্রচার হয়েছে।

‘ঈদ স্পেশাল ডাইজেস্ট তারকা’ অনুষ্ঠানে জেবা জান্নাত বিভিন্ন ধরনের বিষয় নিয়ে কথা বলেছেন। এ অনুষ্ঠানে তিনি তার অনেক না বলা কথা দর্শকের কাছে অকপটে শেয়ার করেছেন। বলেছেন প্রেম ও ক্যারিয়ারের অজানা কথা।

অনুষ্ঠানে উপস্থাপক রূপা নূর জেবা জান্নাতের কাছে জানতে চান, শোবিজের অভিনেত্রী ও নায়িকারা নাকি সুগার ড্যাডি মেনটেইন করছেন। এর কারণ কি বলে আপনি মনে করছেন?

এমন প্রশ্নের জবাবে জেবা জান্নাত বলেন, ‘যাদের (অভিনেত্রী-নায়িকা) জীবনে অনেকের উচ্চাকাঙ্ক্ষা, জীবনে অনেক কিছু লাগবে, যেমন ব্র্যান্ডের জিনিসপত্রসহ দামি-দামি জিনিসপত্রের চহিদা রয়েছে, কিন্তু এগুলো কেনার সমর্থ নেই- তারাই মূলত সুগার ড্যাডি মেনটেইন করেন।

জেবা জান্নাতের এমন জবারের সূত্র ধরে প্রশ্ন করা হয় আপনারও কি সুগার ড্যাডি আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার জীবনে অত চাহিদা নেই। আমার কোনো কিছু কেনার সামর্থ না থাকলে আমি বাসায় ঘুমিয়ে কাটিয়ে দেই। আর কোনো কিছুর প্রয়োজন হলে আমি অর্থ উপার্জন করে কিনি। এ কারণে আমার সুগার ড্যাডি নেই।

এরপর জেবা জান্নাতকে তার প্রেম নিয়ে প্রশ্ন করায় বলেন, আমি যখন প্রেম করি তখন, একটা করি- মানে একজনের সঙ্গে প্রেম করি। এখন একজনের সঙ্গে প্রেম করছি। এখন পর্যন্ত আমি ১০-১২টা প্রেম করেছি। তবে রিয়েল লাভ (প্রকৃত প্রেম) যদি বলি তাহলে বলবো ৩-৪টা করেছি। ক্লাস নাইনে থাকতে প্রথম প্রেমে পড়েছিলাম।

এদিকে জেবা জান্নাত নিজেকে নতুন করে গড়ার মিশনে নেমেছেন। পড়াশোনা শেষ করে কোমর বেঁধে নামবেন অভিনয় অঙ্গনে। ছোটপর্দা, বড়পর্দা কিংবা ওটিটি- কোনোটি নিয়েই বিশেষ পরিকল্পনা নেই তার। কিন্তু সব মাধ্যমে কাজ করার তার আগ্রহ রয়েছে। সেভাবেই নিজেকে প্রস্তুত করছেন এ অভিনেত্রী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর