1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

টানা দুই ওভারে দুই ধাক্কা, মুশফিক ১৬৩ লিটন ৯০

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৫১ বার পঠিত

মুশফিকুর রহিম এগিয়ে যাচ্ছিলেন ডাবল সেঞ্চুরির দিকে। হলো না। সেঞ্চুরি হলো না লিটন দাসেরও। মুশফিক ১৬৩ আর লিটন ৯০ করে ফিরলেন সাজঘরে। টানা দুই ওভারে দুই সেট ব্যাটারকে হারিয়ে বসলো বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত গল টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৪৬৩ রান। নাইম হাসান ৫ আর জাকের আলী ০ রানে অপরাজিত আছেন।

৪০০ পার করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মুশফিকুর রহিম ও লিটন দাস। উইকেটের মাঝে দৌড়ে ও বাউন্ডারি হাঁকিয়ে রানের চাকা দ্রুতই ঘোরাচ্ছিলেন তারা। মুশফিক-লিটনের ছন্দময় সেই খেলায় বাধা সৃষ্টি করে বৃষ্টি। বৃষ্টির কারণে দিনের প্রায় ২০ ওভারের মতো খেলা নষ্ট হয়েছে।

এর আগে আজ বুধবার ৩ উইকেটে ২৯২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ১৩৬ আর মুশফিকুর রহিম ১০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করেন।

ভক্ত-সমর্থকরা আশা করছিলেন শান্ত ২০০ রানের ইনিংস খেলতে পারবেন। মুশফিকও আশা করছিলেন সেটি। কিন্তু তাদের আশা পূরণ হয়নি।১৫০ রানের কাছাকাছি গিয়ে আউট হন শান্ত।

দ্বিতীয় দিনের সপ্তম ওভারে শ্রীলঙ্কার পেসার আসিথা ফার্নান্দোর বলে ড্রাইভ করতে চেয়েছিলেন শান্ত। কিন্তু শর্টটি ভালো হয়নি। মিডঅফে অ্যাঞ্জেলো ম্যাথিউজের হাতে ক্যাচ হয়ে যান বাংলাদেশ অধিনায়ক।

২৭৯ বলে ১৪৮ রানের (১৫ চার ১ ছক্কায়) দারুণ এক ইনিংস খেলে সাজঘরে ফেরেন শান্ত। এতে ভাঙে চতুর্থ উইকেটে বাংলাদেশের ২৬৪ রানের অনবদ্য জুটি।

এরপর পঞ্চম উইকেটে অবিচ্ছিন্ন ১৪৯ রানের জুটি গড়েন মুশফিক ও লিটন। মুশফিক এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন আসিথা ফার্নান্ডোর বলে। ৩৫০ বলে ১৬৩ রানের ইনিংসে ৯টি বাউন্ডারি হাঁকান অভিজ্ঞ এই ব্যাটার।

পরের ওভারেই ভুল করে বসেন লিটন। সেঞ্চুরির দোরগোড়ায় এসে রিভার্স সুইপ খেলতে যান রথনায়েকে। গ্লাভসে লেগে বল ওপরে উঠে যায়। উইকেটরক্ষক নেন সহজ ক্যাচ। ১২৩ বলে ১১ বাউন্ডারি আর ১ ছক্কায় ৯০ রানেই থামে লিটনের নজরকাড়া ইনিংসটি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর