1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

গাবতলী বাস টার্মিনাল : দ্বিগুণ ভাড়া আদায়, সেনা অভিযানে অর্ধেক টাকা ফেরত পাচ্ছেন যাত্রীরা

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

নির্দিষ্ট ভাড়া থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছে দূরপাল্লার অধিকাংশ পরিবহন। সেনাবাহিনীর সহযোগিতায় ভাড়ার এই বাড়তি টাকা ফেরত পাচ্ছেন যাত্রীরা। রোববার (১৫ জুন) রাজধানীর গাবতলীর পর্বত সিনেমা হলের কাছে চেকপোস্ট বসিয়ে পরিবহনগুলোতে যৌথ অভিযান পরিচালনা করে সেনাবাহিনী ও পুলিশ। অভিযানে ভুক্তভোগী যাত্রীদের বিকাশে এবং ক্যাশের মাধ্যমে টাকা ফেরত দেওয়া হয়।

ঢাকা-পঞ্চগড়গামী শ্যামলী স্লিপার এসি কোচ। এই রুটে নির্ধারিত ভাড়া ১ হাজার ৫০০ টাকা। অথচ ঈদের দোহাই দিয়ে যাত্রীদের কাছ থেকে ৩ হাজার টাকা ভাড়া আদায় করা হয়। গাবতলী চেকপোস্টে বাড়তি ভাড়া নেওয়ার তথ্য প্রমাণ পায় যৌথ অভিযানে। এর পর বাড়তি ভাড়া ফেরত দেওয়া হয়। যেসব বাস বাড়তি ভাড়া ফেরত দিচ্ছে না সেই সব বাস ডাম্পিংয়ে দেওয়া হচ্ছে।

শ্যামলী পরিবহনের যাত্রী হাবিবুর রহমান হিমু বলেন, সাধারণ ভাড়া ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৫০০ টাকা। কিন্তু আমাদের কাছে ৩ হাজার টাকা আদায় করা হয়েছে। অনলাইনে ৩ হাজার টাকায় বিক্রি করা হয়। তারা আমাদের জিম্মি করছে। তবে সেনাবাহিনীর সহযোগিতায় অর্ধেক ভাড়া ফেরত পাচ্ছি খুব ভালো লাগছে।

ঢাকা-পাবনাগামী হাসিব পরিবহন সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে ঢাকা রুটে যাতায়াত করে। এই রুটের ভাড়া ৪০০ টাকা। অথচ যাত্রীদের কাছে ৬০০ টাকা ভাড়া রাখা হয়।

সেনাবাহিনীর সহযোগিতায় ২০০ টাকা ফেরত পেয়ে খুশি শাহজাদপুেরর বাসিন্দা সাউফুল হক। তিনি বলেন, শাহজাদপুর সিরাজগঞ্জ ভাড়া ৪০০ টাকা। এখন ৬০০ টাকা ভাড়া রাখা হয়েছে। তবে সেনাবাহিনীর সহযোগিতায় বাড়তি ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।

গাবতলী পর্বত এলাকায় অধিকাংশ পরিবহনে চলছে অভিযান। টাকা ফেরত না দিলে অনেক বাস ডাম্পিং দেওয়া হয়। ঢাকা-দিনাজপুরগামী আহাদ এসি পরিবহন। এই পরিবহনের ভাড়া ১ হাজার ২০০ টাকা। কিন্তু ২ হাজার টাকা ভাড়া আদায় করা হয়। বাসের মালিক যাত্রীদের বাড়তি ভাড়া ফেরত দিতে অস্বীকৃতি জানায়। ফলে এসি দূরপাল্লার পরিবহনটিকে ডাম্পিংয়ে দেওয়া হয়।

যৌথ অভিযান প্রসঙ্গে দারুস সালাম থানার পুলিশ সার্জেন তানজীদ আহমেদ বিজনেস ডাইজেস্টকে বলেন, সকাল থেকে দূরপাল্লার পরিবহনগুলোতে যৌথ অভিযান চলছে। আমরা যাত্রীদের টিকিট চেক করছি। বাড়তি ভাড়া আদায় হলে তা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। ভাড়া ফেরত না দিলে সেনাবাহিনীর নির্দেশ মোতাবেক বাস ডাম্পিংয়ে দেওয়া হচ্ছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর