1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা ছেলেকে নিয়ে হ্যালোইন উৎসবে শাবনূর

দীর্ঘ ছুটি শেষে আজ খুলছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ৬১ বার পঠিত

ঈদুল আজহা উপলক্ষ্যে ৫ জুন থেকে ১৪ জুন টানা ১০ দিন ছুটি শেষ হয়েছে। এই সময়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও বন্ধ ছিল। সঙ্গে বন্ধ ছিল শেয়ারবাজারে লেনদেনও। দীর্ঘ ছুটি শেষে আজ (রোববার) খুলছে ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

ঈদের আগে ৫ জুন সর্বশেষ কার্যদিবসে লেনদেন হয়। এরপর পবিত্র ঈদুল আজহা ও বিশেষ ছুটি মিলে ১৪ জুন পর্যন্ত বন্ধ ছিল।

তবে ব্যাংক বন্ধ থাকলেও কার্ড দিয়ে এটিএম বুথ থেকে টাকা তোলার সুযোগ ছিল। পয়েন্ট অব সেলে (পিওএস) গিয়ে লেনদেন হয়েছে। তবে এসব সেবা নিরবচ্ছিন্ন ছিল না। ফলে ভোগান্তিতে পড়তে হয়েছে গ্রাহকদের। এ সময়ে সব ধরনের ইন্টারনেটভিত্তিক লেনদেনের ব্যবস্থা চালু আছে। পাশাপাশি বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) চালু রয়েছে।

টানা ছুটির কারণে এবার ব্যাংকারদের বড় অংশ বাড়তি ছুটি নেয়নি। পাশাপাশি ব্যাংক খোলার অপেক্ষা করছেন গ্রাহকদেরও অনেকে। ফলে আগামীকাল পুরোদমে ব্যাংক–বিমা ও শেয়ারবাজারে লেনদেন শুরু হবে বলে আশা করছেন খাত–সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর