1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

খালি পেটে ডাবের পানি খেলে শরীরে যা ঘটে

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

ডাবের পানি সুস্বাদু ও উপকারী প্রাকৃতিক পানীয়। দ্রুত শক্তির জন্য এই পানি পান করা বেশ কার্যকরী। কিন্তু আপনি যদি নিয়মিত খালি পেটে ডাবের পানি পান করেন তাহলে কী ঘটে? খালি পেটে ডাবের পানি খাওয়া কি উপকারী? আসলে সকালে খালি পেটে প্রথমে ডাবের পানি পান করলে এর উপকারিতা আরও বেশি হতে পারে। চলুন জেনে নেওয়া যাক খালি পেটে ডাবের পানি খেলে শরীরে কী ঘটে-

১. বিপাক বৃদ্ধি করে:

যদি আপনার বিপাক কম থাকে, তাহলে ডাবের পানি প্রয়োজনীয় শক্তি দিতে পারে। কারণ খালি পেটে এই পানি পান করলে তা পাচনতন্ত্রকে জাগ্রত হতে সাহায্য করে, যা বিপাক বৃদ্ধির জন্য জরুরি। ডাবের পানিতে ক্যাটালেস এবং ডিহাইড্রোজেনেসের মতো এনজাইম রয়েছে যা বিপাকীয় প্রক্রিয়াকে সহায়তা করে।

২. হৃদরোগ দূরে রাখে:

খালি পেটে এক গ্লাস ডাবের পানি পান করলে তা হৃদযন্ত্রের জন্যও উপকারী হতে পারে। এটি এত দুর্দান্ত কেন? কারণ ডাবের পানি পটাসিয়াম সমৃদ্ধ। পটাসিয়াম রক্তচাপ কমাতে এবং হৃদযন্ত্রের ওপর চাপ কমাতে পরিচিত। ওয়েস্ট ইন্ডিয়ান মেডিকেল জার্নালের গবেষণায় দেখা গেছে যে, এটি উচ্চ রক্তচাপযুক্ত ইঁদুরের রক্তচাপ কমাতে সাহায্য করে।

৩. শক্তি বৃদ্ধি করে:

প্রাকৃতিক শর্করা এবং ইলেক্ট্রোলাইটের মিশ্রণের কারণে ডাবের পানি স্থায়ী শক্তি বৃদ্ধি করে। এটি সাধারণ পানির চেয়ে ভালো হাইড্রেট করে। গবেষণায় দেখা গেছে যে, এটি শক্তি ফিরিয়ে আনতে কাজ করে, বিশেষ করে ব্যায়ামের পরে।

৪. ত্বকের স্বচ্ছতা বৃদ্ধি করে:

আমরা সবাই পরিষ্কার এবং উজ্জ্বল ত্বক চাই, তাই না? পরিষ্কার ত্বকে পেতে চাইলে সকালে খালি পেটে ডাবের পানি পান করার অভ্যাস করুন। ডাবের পানিতে প্রচুর প্রদাহ-বিরোধী বৈশিষ্ট্য রয়েছে। সেইসঙ্গে এতে রয়েছে সাইটোকাইন, যা বার্ধক্য ধীর করে এবং কোষ মেরামতে সহায়তা করতে পারে।

৫. ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখে:

যদি আপনি ইতিমধ্যে না করে থাকেন, তাহলে সকালের রুটিনে ডাবের পানি যোগ করার কথা বিবেচনা করুন। নিয়মিত পান করলে পরিবর্তনটা আপনি নিজেই দেখতে পাবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর