1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা

মানি ট্রান্সফার কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে গভর্নরের বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১০৭ বার পঠিত

বৈধ পথে রেমিটেন্স বাড়াতে যুক্তরাজ্যে অবস্থিত মানি ট্রান্সফার কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। যুক্তরাজ্যের স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) দেশটিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশ ইকোনোমিক কাউন্সিলরের উপস্থিতিতে এ বৈঠকে বৈধ পথে আরও বেশি রেমিট্যান্স কীভাবে পাঠানো যায় তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় নেক গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশি এনআরবি মানি ট্রান্সফার কোম্পানি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ইকরাম ফরাজী, ব্র্যাক সাজনের ম্যানেজিং ডিরেক্টর আব্দুস সালামসহ বিভিন্ন মানি ট্রান্সফার কোম্পানির প্রতিনিধি এবং বাংলাদেশি কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরাসহ অনেক প্রবাসী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নেক গ্রুপের চেয়ারম্যান ইকরাম ফরাজী বলেন, বিভিন্ন দেশে অবস্থিত প্রবাসীদের নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয়ের এই ধরনের আলোচনা সভা বৈধ পথে রেমিটেন্স বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আশ্বস্ত করে বলেন, ‘হটাব হুন্ডি, বাচাব দেশ, গড়ব সোনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংক এবং আমরা প্রবাসীদের সঙ্গে একযোগে কাজ করতে চাই। দেশের অর্থনীতির চাকাকে শক্তিশালী করতে আমরা কাজ করতে চাই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর