1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

চারা গাছ রোপণের পর করণীয়

বিডি কৃষি ও প্রকৃতি ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৮১ বার পঠিত

এখনই বৃক্ষরোপণের উপযুক্ত সময়। তবে চারা গাছ রোপণ করে চুপচাপ বসে থাকলে চলবে না। তাহলে দেখা যাবে, চারা গাছ আর চারার মতো নেই। আগাছার মতো হয়ে আছে। তাই চারা গাছ লাগিয়ে ফলের আশা করার আগে সঠিক পরিচর্যা করতে হবে। কেননা পরিচর্যার ফলে ২০-৪০ ভাগ ফল বেশি উৎপাদন সম্ভব।

গুরুত্বপূর্ণ কিছু পরিচর্যা :

১. চারা গাছ রোপণের সঙ্গে সঙ্গে শক্ত কাঠি দিয়ে সোজা করে বেঁধে দিতে হবে।
২. গরু-ছাগলের নাগাল থেকে রক্ষার জন্য বাঁশের খাঁচা দিয়ে রক্ষা করতে হবে।
৩. চারা গাছের গোড়ায় জন্মানো অবাঞ্চিত আগাছা দমন করতে হবে।
৪. মাটির আর্দ্রতার জন্য শুকনো লতাপাতা, খড়কুটো, কচুরিপানা দিয়ে চারা গাছের গোড়ায় মালচিং করতে হবে।
৫. কোনো চারা গাছ দুর্বল, রোগাক্রান্ত বা মারা গেলে ওই জায়গায় একটি নতুন সবল চারা গাছ লাগাতে হবে।
৬. চারা সোজা রাখা ও নির্দিষ্ট কাঠামো ঠিক রাখতে অবাঞ্চিত ডালপালা কেটে ফেলতে হবে।
৭. বৃষ্টি না হলে রোপণের পর ঝরনা দিয়ে পানি সেচের ব্যবস্থা করতে হবে।
৮. দ্রুত বৃদ্ধিতে রোপণের একমাস পর গোড়ার এক ফুট দূর দিয়ে নালা করে ১০ গ্রাম হারে ইউরিয়া দিতে হবে।
৯. ফল গাছে বর্ষার আগে ও পরে বয়স এবং জাতভেদে একবার পরিমাণমতো জৈব ও রাসায়নিক সার দিতে হবে।
১০. প্রতি বছর ফল সংগ্রহের পর পুরোনো, রোগাক্রান্ত, মরা ডালপালা ছেটে দিতে হবে।
১১. রোদ ও আলো-বাতাস চলাচল বাড়িয়ে দিতে পারলে পরের বছর নতুন ডালপালায় ফুল-ফল বেশি হবে।
১২. রোগবালাই ও পোকামাকড় দমনে কৃষি বিভাগ, হর্টিকালচার সেন্টার বা বন বিভাগের পরামর্শ নিতে হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর