1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

প্রথমবারের মত বিশ্বকাপে জর্ডান-উজবেকিস্তান

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ৮১ বার পঠিত

২০২৬ বিশ্বকাপে এরই মধ্যে অনেকগুলো দেশ খেলা নিশ্চিত করে ফেলেছে। কেউ কেউ রয়েছে একেবারে দ্বারপ্রান্তে। এশিয়ান অঞ্চল থেকে জাপান-দক্ষিণ কোরিয়া আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করে ফেলেছিলো। এবার তাদের পথ ধরে ইতিহাস রচনা করলো মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশ জর্ডান। ২০২৬ বিশ্বকাপের টিকিট পেয়ে গেলো এই দুটি দেশ।

২০২৬ বিশ্বকাপ আয়োজনে বড় বিষয় হচ্ছে, অংশগ্রহণকারী দেশ ৩২ থেকে বেড়ে দাঁড়িয়েছে ৪৮-এ। অর্থ্যাৎ, আগের চেয়ে আরও ১৬টি দল বেশি খেলবে আগামী বিশ্বকাপ। এরমধ্যে আবার আয়োজক তিন দেশ- যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি খেলবে বিশ্বকাপে। বাকি ৪৫টি দল বাছাই পর্ব খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করবে।

এশিয়ার দুই দেশ উজবেকিস্তান এবং জর্ডান এই প্রথম কোনো বিশ্বকাপে খেলার সুযোগ পেলো। এএফসি কোয়ালিফাইং রাউন্ডে বৃহস্পতিবার রাতে আরব আমিরাতের সঙ্গে গোলশূন্য ড্র করার পরই বিশ্বকাপে জায়গা নিশ্চিত হয়ে যায় উজবেকিস্তানের।

অন্যদিকে বৃহস্পতিবার রাতে ওমানকে ৩-০ গোলে হারিয়ে ‘বি’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে জর্ডান। ‘বি’ গ্রুপ থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। এশিয়া থেকে এই দেশটি নিয়মিতই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে তাকে। বৃহস্পতিবার রাতে ইরাককে তারা তারা হারিয়েছে ২-০ গোলে।

এশিয়ান অন্য দুই হেভিওয়েট ইরান এবং জাপান- আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। এশিয়া থেকে মোট ৬টি দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করার কথা। এর মধ্যে ৫টি দলই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে ফেলেছে। দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান, জর্ডান ও উজবেকিস্তান।

শেষ দলটি হতে পারে অস্ট্রেলিয়া। সৌদি আরবেরও সুযোগ আছে। ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে, ১০ জুন মুখোমুখি হবে অস্ট্রেলিয়াও সৌদি আরব। এই ম্যাচ ড্র হলেও বিশ্বকাপে উঠবে অস্ট্রেলিয়া। তবে সৌদি আরব জিতে গেলে হিসাব-নিকাশ কঠিন হয়ে যাবে। দু’দলের পয়েন্ট হবে সমান। সেক্ষেত্রে গোল ব্যবধান বা হেড টু হেড হিসেব হবে হয়তো।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর