1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ঈদের দিন কোথায়, কেমন বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৭৩ বার পঠিত

সোমবার (৫ জুন) থেকে বৃষ্টির পরিমাণ কমেছে সারাদেশে। আগামীকাল বুধবার থেকে বৃষ্টি আরও কমে যেতে পারে। এদিকে, আগামী সপ্তাহে শনিবার (৭ জুন) উদযাপন হবে পবিত্র ঈদুল আজহা। ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে তা জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, দেশে মৌসুমি বায়ু বিস্তার লাভ করেছে। ফলে এখন দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিপাত একদম কমে যাওয়ার সম্ভাবনা নেই।

তবে আজ মঙ্গলবার আবহাওয়া অফিসের ১২০ ঘণ্টার পূর্বাভাসের বিজ্ঞপ্তির পঞ্চম দিন অর্থাৎ ৭ জুন এর পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার (৩ জুন) আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বিজনেস ডাইজেস্টকে বলেন, ৩ দিন আগে ছাড়া বৃষ্টির বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। তবে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে। অন্যান্য অঞ্চলে হয়তো কোথাও কোথাও হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, বুধবার আবহাওয়া অফিস থেকে ঈদের দিনের বিষয়ে বিজ্ঞপ্তি আসতে পারে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর