1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ইমনের ঝোড়ো ফিফটিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১০৭ বার পঠিত

সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। ফলে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াই। বাজে সময় পার করা টাইগাররা আজ ব্যাটিংয়ে ভালো করেছে। বিশেষ করে দুই ওপেনারের কল্যাণে বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

লাহোরে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।যা টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের দলীয় সর্বোচ্চ। দলের হয়ে সর্বোচ্চ ৬৬ রান করেছেন পারভেজ ইমন।

দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দুর্দান্ত শুরু এনে দেন বাংলাদেশকে। ইনিংসের শুরুতে দুজনেই কিছুটা দেখে-শুনে খেলেছেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে খোলস ছেড়ে বের হয়ে এসেছেন। ওপেনাররা সময় মতো গিয়ার পরিবর্তন করতে পারায় পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৫৩ রান তুলে বাংলাদেশ।

তামিম কিছুটা রক্ষণাত্মক মেজাজে ব্যাটিং করলেও ইমন রীতিমতো ঝড় তোলেন। ২৭ বলে ব্যক্তিগত ফিফটি স্পর্শ করেন তিনি। আরেক ওপেনার তামিম ফিরেছেন ফিফটি না পাওয়ার আক্ষেপ নিয়ে। ৩২ বলে ৪২ রান করেছেন তিনি।

তামিমের বিদায়ে ভাঙে ১১০ রানের উদ্বোধনী জুটি। নিজেদের টি–টোয়েন্টি ইতিহাসে এ নিয়ে পঞ্চমবারের মতো উদ্বোধনী জুটিতে শতরান পেয়েছে বাংলাদেশ। এর তিনটিতেই জড়িয়ে আছে তামিমের নাম।

তামিমের বিদায়ের পর আর বেশিক্ষণ টিকতে পারেননি ইমন। তিন বল পরই বিদায় নিয়েছেন এই ওপেনার। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩৪ বলে ৬৬ রান।

তিনে নেমে লিটন দাস করেছেন ১৮ বলে ২২ রান। আর তাওহিদ হৃদয়ের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৫ রান। শেষদিকে ৯ বলে অপরাজিত ১৫ রান করেছেন জাকের আলি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর