1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫
  • ১২৩ বার পঠিত

আইপিএলে মাত্র তিন ম্যাচ খেলার জন্য ছাড়পত্র দেয়া হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। এরপর এসে পাকিস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন এবং স্বাগতিকদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন।

শর্ত অনুযায়ী সবই ঠিক ছিল; কিন্তু আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ ম্যাচে খেলতে নেমেই বিপত্তিটা বাধালেন কাটার মাস্টার। আঙ্গুলে ব্যাথা পেয়েছেন তিনি। যার ফলে পাকিস্তান সিরিজ থেকেই ছিটকে পড়লেন তিনি। তার পরিবর্তে বাংলাদেশ স্কোয়াডে ডেকে নেয়া হয়েছে আরেক পেসার খালেদ আহমেদকে।

২৪ মে পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলতে গিয়ে বাম হাতের আঙ্গুলে ব্যাথা পান। জস ইংলিসের বলে রিটার্ন ক্যাচ ধরতে গিয়েই এ ব্যাথা পান তিনি। বাংলাদেশ দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেন, যে ইনজুরি সৃষ্টি হয়েছে, সেটা থেকে সারতে অন্তত তিন সপ্তা সময় লেগে যাবে।

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে যাওয়া মোস্তাফিজ হলেন তৃতীয় খেলোয়াড়। নাহিদ রানা ব্যক্তিগত কারণে সিরিজ থেকে নাম প্রত্যাহার করেন। সৌম্য সরকার ইনজুরির কারণে বাদ। এবার বাদ পড়লেন মোস্তাফিজ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর