1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

কাঁচা আমেই লুকিয়ে আছে বাড়তি ক্যালরির ফাঁদ!

লাইফস্টাইল ডেস্ক |
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৬০ বার পঠিত

গরমের দুপুরে শরবতের গ্লাসে ভর করে আসে প্রশান্তি, আর তার পেছনে থাকে একটিই নাম কাঁচা আম। টক-মিষ্টি স্বাদের এই ফল অনেকের কাছেই গ্রীষ্মের শ্রেষ্ঠ তৃপ্তি। কেউ খান লবণ-মরিচ দিয়ে কুচি করে, কেউ বা কাসুন্দিতে মেখে, কেউ আবার শরবতে বা আচারেই খুঁজে পান স্বাদ। কিন্তু আপনি কি জানেন, এই স্বাদে মজতে গিয়েই অজান্তে শরীরে ঢুকে পড়ছে অতিরিক্ত ক্যালরি? কাঁচা আম নিজে যতটা পুষ্টিকর, তাকে মুখরোচক করে তুলতে গিয়ে আমরা যে উপাদানগুলো যোগ করি সেগুলোর মাধ্যমেই ডেকে আনি স্বাস্থ্যঝুঁকি। স্বাদ বনাম সুস্থতার এই দ্বন্দ্বে কোথায় আছে সমাধান? চলুন, খুঁটিয়ে দেখা যাক কাঁচা আমের স্বাদ, পুষ্টি আর সম্ভাব্য বিপদের গল্প।

পুষ্টিগুণে ভরপুর কাঁচা আম :

কাঁচা আম হচ্ছে একধরনের পুষ্টির খনি। এতে থাকে প্রচুর ভিটামিন সি, এ, ই, কে, বি৬, নায়াসিন, ফোলেট এবং কপার, যা আমাদের দেহের দৈনন্দিন চাহিদা পূরণে সহায়ক। পাশাপাশি এতে কিছুটা শর্করা ও আঁশও থাকে, যা হজমে সাহায্য করে। পরিমাণ বুঝে খেলে এই ফলে ওজন বাড়ার তেমন আশঙ্কা নেই।

যত সমস্যা মিশ্রণে :

যখন কাঁচা আমকে মুখরোচক করে তুলতে আমরা এতে চিনি, গুড় বা মধু মিশিয়ে খাই তখনই বিপত্তি ঘটে। এসব উপাদানে ক্যালরির মাত্রা অনেক বেশি যা নিয়মিত গ্রহণ করলে ওজন বাড়ার আশঙ্কা থাকে। অনেকে চিনির বদলে গুড় বা মধু ব্যবহার করে আত্মতুষ্ট হন। কিন্তু পুষ্টিবিদদের মতে, এগুলোর ক্যালরিও খুব একটা কম নয়। তাই যদি স্বাদ বাড়াতে এসব ব্যবহার করতে হয়, তবে অবশ্যই যেন পরিমাণে খুব সামান্য রাখা হয়।

অনেকেই ভাবেন বিট লবণ বা পিংক সল্ট কম ক্ষতিকর, কিন্তু মূলত এগুলোও সাধারণ লবণেরই একেকটি রূপ। অতিরিক্ত লবণ গ্রহণ করলে উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা কিংবা কিডনির উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই আম খাওয়ার সময় লবণ থাকলেও যেন তা থাকে সামান্যই।

রান্না বা প্রক্রিয়াজাত করলেই কমে যায় পুষ্টিগুণ
আগুনে রান্না করার সময় ভিটামিন সি নষ্ট হয়ে যায়। রান্নার ধোঁয়ার সঙ্গে উড়ে যায় ভিটামিন বি৬ ও নায়াসিন। শরবত বানালে আমের আঁশ শরীরে পৌঁছায় না, ফলে হজমে সহায়ক উপকার থেকে বঞ্চিত হতে হয়।

এসব সমস্যার সমাধান :

কাঁচা আম খেতে হলে তা এমনভাবে পরিবেশন করুন, যেন পুষ্টিগুণ নষ্ট না হয়, আবার স্বাদও বজায় থাকে। যেমন- পাতলা করে কেটে ঝাল, লবণ ছাড়া মসলা দিয়ে মেখে খেতে পারেন, যাকে সাধারণভাবে অনেকে ‘আমভর্তা’ বলেন। শরবত বানাতে পারেন কিন্তু চিনি ছাড়া। তাতে আঁশ না থাকলেও অন্য পুষ্টি উপাদান পাওয়া যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর