1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

৩ বিভাগে ভারী বর্ষণ, ঢাকায় তাপপ্রবাহের আভাস

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ১১৮ বার পঠিত

দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। অন্যদিকে বৃষ্টিও হচ্ছে। তবে গরম কমছে না। আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষা-পূর্ব মৌসুমে আবহাওয়া এমনই থাকে। এখনকার হালকা বৃষ্টি খুব বেশি গরম কমাতে পারছে না। পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণ হতে পারে। এসব একাকায় তাপমাত্রা সহনীয় থাকতে পারে।

এছাড়া অন্য ৫ বিভাগের কোথাও কোথাও তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আজ ঢাকায়ও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, এরই মধ্যে ঢাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।

তিনি আরও জানান, গতকাল (বৃহস্পতিবার) থেকে নোয়াখালী, ফেনী, পটুয়াখালী, কক্সবাজার, লক্ষ্মীপুর এবং বান্দরবানসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২২ ডিগ্রি সেলসিয়াস, ডিমলায়। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর