1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি

এসএসসির খাতা মূল্যায়নে অনীহা, শাস্তির হুঁশিয়ারি ঢাকা বোর্ডের

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১২ মে, ২০২৫
  • ৮৯ বার পঠিত

এসএসসি পরীক্ষার উত্তরপত্র (খাতা) মূল্যায়নে অনীহা দেখাচ্ছেন পরীক্ষকরা। তারা নির্ধারিত তারিখে শিক্ষা বোর্ড থেকে খাতা নিচ্ছেন না। এতে ফলাফল প্রকাশে দেরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে হুঁশিয়ারি দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (১২ মে) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক চিঠিতে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের জন্য বোর্ড কর্তৃক পরীক্ষক ও প্রধান পরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু উদ্বেগের সঙ্গে লক্ষ্য করা যাচ্ছে, তাদের একটি অংশ দায়িত্ব পালনে আগ্রহ দেখাচ্ছেন না।

এতে আরও বলা হয়, এমন অবস্থায় বিষয়টিকে ‘অতীব জরুরি’ উল্লেখ করে বোর্ড কর্তৃপক্ষ নিয়োগপ্রাপ্ত সব পরীক্ষক ও প্রধান পরীক্ষকদের নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার খাতা সংগ্রহের নির্দেশনা দিয়েছে। সেই সঙ্গে নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্কও করা হয়েছে।

সংশ্লিষ্ট জেলা প্রশাসক (ডিসি), উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা শিক্ষা কর্মকর্তা ও শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর