1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

জ্বালানী খাতকে অস্থিতিশীল করতে উঠেপড়ে লেগেছে, বঙ্গবন্ধু একাডেমির সাবেক সভাপতি নাজমুল হক

মুস্তাফিজুর রহমান |
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৫৭ বার পঠিত

ফ্যাসিবাদের সুবিধাভোগী বঙ্গবন্ধু একাডেমির সাবেক সভাপতি নাজমুল হক তেল সেক্টরকে অচলের নেশায় মেতেছে।

জ্বালানী খাতকে অস্থিতিশীল করতে এবার উঠেপড়ে লেগেছে, আওয়ামিলীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ঘনিষ্ঠভাজন ফ্যাসিবাদের সুবিধাভোগী বঙ্গবন্ধু একাডেমির সাবেক সভাপতি মোহাম্মদ নাজমুল হক।

তার নানা অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ করলে র‍্যাব, পুলিশ ও আওয়ামী মাস্তানদের লেলিয়ে দিতেন। যে কারণে তার বিরুদ্ধে ভয়ে কেউ প্রতিবাদ করতেন না। বর্তমানে রাজনৈতিক রং পরিবর্তন করার কারণে সেই আগের অবস্থা বিদ্যমান রয়েছে। বরং আরো ভয়াবহ রূপ তার আচরণে।

তেল সেক্টরকে অচল করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনুস কে ব্যর্থ প্রমাণ করতে আওয়ামী দালাল নাজমুল হক বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনে আবারো সভাপতি হতে উঠে পড়ে লেগেছে।

সম্প্রতি বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাংকলরি মালিক ঐক্য পরিষদের ব্যানারে সকল পেট্রোল পাম্প মালিকদের উস্কে দিয়ে একটা সংবাদ সম্মেলন করার হুংকার দিয়েছেন এই নাজমুল হক।

সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সাথে একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছে এই আওয়ামী দালাল নাজমুল হককে। আওয়ামী আমলের পুরো সময় জুড়ে তিনি ফ্যাসিবাদের বন্দনায় ব্যস্ত ছিলেন। জয় বাংলা আর বঙ্গবন্ধু বলতে ছিলেন অজ্ঞান। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে তার অবৈধ আয় যায়েজ করতে মোটা অংকের অর্থ ব্যয় করেন। যে কারণে ফ্যাসিবাদের সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের সেকেন্ড ইন কমান্ড হিসেবে তিনি সারাদেশে দাপট দেখিয়েছেন।

বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স অ্যাসোসিয়েশনের আডালে লক্ষলক্ষ টাকা হাতিয়ে নিয়ে আবারো সভাপতির পদ বাগিয়ে নিতে উঠেপড়ে লেগেছে নাজমুল হক।

এসব অভিযোগ প্রসঙ্গে জানতে মোহাম্মদ নাজমুল হককে মুঠোফোনে কল করলে তিনি রিসিভ না করায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর