1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ছাত্রলীগ নেত্রী রুশার অব্যাহতি নিয়ে নানা গুঞ্জন!

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে সংগঠনটির উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক আমেনা খাতুন রুশাকে। গত ৩রা জুন সংগঠনটির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক তাকে এ পদ থেকে অব্যাহতি দেয়া হয়। কিন্তু রুশার বহিষ্কার নিয়ে চলছে নানা আলোচনা ও গুঞ্জন।

হঠাৎ কেন বহিষ্কার হলেন এ নেত্রী- তা নিয়ে প্রকাশ্যে কিছু বলছেন না সংগঠনটির শীর্ষ নেতৃত্ব। তবে গুঞ্জন আছে- সম্প্রতি নিয়োগ বাতিল হওয়া প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষারের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এই নেত্রী। রুশার অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। এতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, আমেনা খাতুন রুশা (উপ-বেসরকারি বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ) কে তার স্বীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে রুশা কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ, ঢাকা মহানগর উত্তরের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বেসরকারি ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ আইন বিষয়ে পড়ছেন। রুশাকে ছাত্রলীগ থেকে অব্যাহতির বিষয়টি স্বীকার করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন।

তবে ঠিক কী কারণে তাকে অব্যাহতি দেয়া হয়েছে সে বিষয়ে কিছু বলতে চাননি তিনি। এদিকে অব্যাহতির পর রুশাকে সংগঠনটির সামাজিক যোগাযোগ মাধ্যমভিত্তিক বিভিন্ন গ্রুপ থেকেও রিমুভ করা হয়েছে। ছাত্রলীগের একটি সূত্র জানায়, রুশার সঙ্গে হাসান জাহিদ তুষারের সম্পর্ক ছিল। গত ২৯শে মে তুষারের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি হয়। এরপরই ছাত্রলীগ থেকে অব্যাহতি পান রুশা।

এদিকে সংগঠন থেকে বহিষ্কারের বিষয়ে জানতে আমেনা খাতুন রুশার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। একইভাবে বন্ধ রয়েছে হাসান জাহিদ তুষারের নম্বরও।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর