1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, দুই যুবককে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ৬০ বার পঠিত

রাজধানীর আজিমপুর এলাকায় কর্তব্যরত নারী পুলিশ সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে মোটরসাইকেল আরোহী দুই যুবককে গ্রেফতার ও কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

বুধবার (৭ মে) বিকেল পৌনে ৫টার দিকে লালবাগ থানার আজিমপুর চৌরাস্তা এলাকা থেকে মোটরসাইকেল চালক শুভ এবং তার সঙ্গী অভিকে গ্রেফতার করা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তালেবুর রহমান বলেন, কর্তব্যরত নারী সার্জেন্ট হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোর কারণে শুভকে সিগন্যাল দিয়ে থামান। এরপর তার ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান। কিন্তু শুভ ও অভি কাগজপত্র প্রদর্শন না করে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং তাকে তাদের সঙ্গে হলে গিয়ে কাগজপত্র আনতে বলেন। বিষয়টি নারী সার্জেন্ট তাৎক্ষণিক লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে অবহিত করেন।

ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের গ্রেফতার করেন এবং লালবাগ থানার সহায়তায় তাদের থানা হাজতে পাঠান।

তিনি বলেন, পরবর্তী সময়ে ওই নারী সার্জেন্ট ও সাক্ষীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে শুভ ও অভিকে এক দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাদের ৭ দিনের কারাদণ্ডের আদেশ দেন ম্যাজিস্ট্রেট।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর