1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ইতিহাসের সর্বোচ্চ রান তুলে ইসলামাবাদকে হারালো কুয়েটা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৬৫ বার পঠিত

ভৌগোলিকভাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে চরম উত্তেজনা। গত মঙ্গলবার দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যেও চলছে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও আইপিএল।

এর মধ্যে পিএসএলে গতকাল বুধবার টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ রান ওঠার রেকর্ড হয়েছে। রাওয়ালপিন্ডিতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩ উইকেটে ২৬৩ রান তুলেছে কুয়েটা গ্লাডিয়েটরস। রেকর্ডগড়া রান তুলে ইসলামাবাদকে ১০৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে কুয়েটা।

এর আগে পিএসএলে সর্বোচ্চ রানের রেকর্ডটি ছিল ৩ উইকেটে ২৬২। ২০২৩ সালের আসরে রাওয়ালপিন্ডিতেই গতকাল রেকর্ড করা কুয়েটার বিপক্ষে এই রান করেছিল মুলতান সুলতানস।

কুয়েটার দুই ব্যাটার রেইলি রুশো ও হাসান নওয়াজ দু’জনই সেঞ্চুরি করেন। পিএসএলের ইতিহাসে একই ইনিংসে জোড়া সেঞ্চুরির রেকর্ডটিও এবারই প্রথম হলো। আর টি-টোয়েন্টি ক্রিকেটের ১০তম জুটি হিসেবে এই রেকর্ড করেছেন রুশো-নওয়াজ জুটি।

বুধবার শেষ ১০ ওভারে ১৬০ রান তুলেছে কুয়েটা। পিএসএলে যুগ্মভাবে শেষ ১০ ওভারে সর্বোচ্চ রানের রের্কড এটি। এর আগে ২০২৩ সালে পেশোয়ার জালমির বিপক্ষে এই রান তুলেছিল লাহোর কালান্দার্স।

কুয়েটার রেকর্ডগড়া ইনিংসে ৪৬ বলে ১০৪ রান (১৪ চার ৬ ছক্কা) করেন রুশো। নওয়াজ ৪৫ বলে বরাবর ১০০ রানে (৪ চার ৯ ছক্কা) অপরাজিত থাকেন। অধিনায়ক সউদ শাকিল ২৩ আর মার্ক চাপম্যান ১৮ রান করেন।

আর ইসলামাবাদের পক্ষে সর্বোচ্চ ৪১ বলে ৫৬ রান করেন ইমাদ ওয়াসিম। বেন ওয়ারসুইস ২৪ বলে ৩১ ও মোহাম্মদ শেহজাদ ১৩ বলে ২৪ রান করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর