1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

অঞ্জনাকে কুপ্রস্তাব, সাড়া না দিলে অভিনয় থেকে বাদ

বিনোদন ডেস্ক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত

ওপার বাংলার অভিনেত্রী অঞ্জনা বসু। দাপুটে, গম্ভীর চরিত্রেই মূলত দেখা মেলে তার। ছোট-বড় দুই পর্দাতেই ব্যক্তিত্বময়ী কোনো চরিত্রে কাজ করেছেন তিনি। কিন্তু এই অভিনেত্রীকেও আর সবার মতো হেনস্তার শিকার হতে হয়েছে। রাত কাটানোর মতো কুপ্রস্তাব পেয়েছেন অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন অপ্রত্যাশিত ঘটনার কথা খুলে বললেন অঞ্জনা। অতীতের একটি ঘটনা টেনে অভিনেত্রী বলেন, ‘রামকৃষ্ণ ও সারদা সিরিয়ালে যখন সুযোগ পাই, কাজ পাকা পাওয়ার পর ওই ধারাবাহিকের এক্সিকিউটিভ প্রযোজক আমাকে ফোন করেছিলেন। বলেছিলেন তার সঙ্গে রাত না কাটালে আমি নাকি সেই ধারাবাহিক থেকে বাদ পড়ব।’

অঞ্জনা স্পষ্ট জানিয়ে দেন, তিনি তা পারবেন না। প্রয়োজনে তারা তাকে বাদ দিতে পারেন।

অঞ্জনার কথায়, ওকে ফোনে জবাব দেওয়ার পর ছেলেকে জড়িয়ে ধরে কান্না করি। ওই লোকটার ভয়ে গ্রিনরুমে সারাক্ষণ দরজা বন্ধ করে থাকতাম। ওর কোনো কাজ আমি করিনি। তবে কারও সঙ্গে রাত না কাটিয়ে যে টালিউডে কাজ করা যায় সেটা বোঝাতে ওর একটি বিজ্ঞাপনে দ্বিগুণ টাকা নিয়ে কাজ করেছিলাম।

অভিনেত্রী জানান, সেই বিজ্ঞাপনের পারিশ্রমিক তিনি পুরো শরীরে বিছিয়ে ঘুমিয়েছিলেন সেই স্মৃতি ভুলতে।

তবে শুধু এই ঘটনাই নয়। এক আরও এক নামী পরিচালকের থেকেও এমন কুপ্রস্তাব পেয়েছিলেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর