1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় ১৭৭ কারখানায় ছুটি ৪০ হাজার বেতনে চাকরি দেবে রকমারি.কম, থাকছে যেসব সুবিধা

ড. সাদিউজ্জামান ট্রাব এর উপদেষ্টা নির্বাচিত।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ২২৮ বার পঠিত

বিজনেস ডাইজেস্ট রিপোর্ট : টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নির্বাচিত হয়েছেন দেশের বরেণ্য শিল্প উদ্যোক্তা, এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপার্স এর কো-চেয়ারম্যান, নতুনধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, ড. মো. সাদী-উজ-জামান।

ট্রাব’র উপদেষ্টা নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন ট্রাব কেন্দ্রীয় কমিটির সভাপতি সালাম মাহমুদ, ট্রাব ইউএসএ শাখার সভাপতি বেলাল আহমেদ, ট্রাব অস্ট্রেলিয়া শাখার সভাপতি প্রকৌশলী অর্ক হাসান, ট্রাব ইউএই শাখার সভাপতি মেহেদী হাসান, ট্রাব ইউরোপ শাখার সভাপতি মো. আবু তাহির, ট্রাব ভারত শাখার সভাপতি দেবাশীষ কোলে, ট্রাব কানাডা শাখার সভাপতি শহিদুল ইসলাম, ট্রাব সৌদি আরব শাখার সভাপতি সাগর চৌধুরী।

গত ৩০ মে ঢাকার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও পদ্মা হলে বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আবাসন শিল্পে অবদানের জন্য ড. মো. সাদী-উজ-জামান-কে গণকণ্ঠ সম্মাননায় ভূষিত করেন। এর পূর্বে তিনি বিজনেস ডাইজেস্ট এ্যাওয়ার্ডও পেয়েছেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।

সভাপতিত্ব করেন দৈনিক গণকণ্ঠ সম্পাদক মোহাম্মদ নিজাম উদ্দিন জিটু। দেশ ও জাতির কল্যাণে নিরন্তর ছুটে চলা এই কর্মবীর আবাসন শিল্পের জীবন্ত কিংবদন্তি ড. মো. সাদী-উজ-জামান-কে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর উপদেষ্টা নির্বাচিত হওয়ায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ” বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ-বাফেসাপ এর চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর