1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

টানা দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো যুবারা

স্পোর্টস ডেস্ক |
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১১৬ বার পঠিত

প্রথম ম্যাচ হারের পর টানা দুই জয়। শ্রীলঙ্কা যুবদলের বিপক্ষে ছয় ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে স্বাগতিকদের ৩৯ রানে হারিয়েছে আজিজুল হাকিম তামিমের দল।

আজ (বুধবার) কলম্বোর ক্রিকেট গ্রাউন্ড ক্লাবে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। বৃষ্টির কারণে ৫০ ওভারের ম্যাচ নেমে আসে ২৮ ওভারে। নির্ধারিত ওভারে ২ উইকেটে ১৪৪ রান তোলে বাংলাদেশ। জাওয়াদ আবরার ৩৫ বলে করেন ৩৮ রান। আজিজুল হাকিম ৮৪ বলে ৬৭ আর রিজান হাসান ৩৮ বলে ২৪ রানে অপরাজিত থাকেন।

রান তাড়া করতে নেমে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিক লঙ্কানরা। দলীয় ৫১ রানেই ৫ ব্যাটারকে হারিয়ে ফেলে তারা। আবার বৃষ্টি হানা দেওয়ার আগে ২২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২০ রান তুলতে পারে শ্রীলঙ্কা। এরপর আর খেলা চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। বৃষ্টি আইনে ৩৯ রানের জয় পায় বাংলাদেশ।

যুবা টাইগারদের হয়ে দুটি করে উইকেট শিকার করেন আল ফাহাদ ও আজিজুল হাকিম তামিম।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর