1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন মে মাসের প্রথমার্ধে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১২৬ বার পঠিত

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতনের প্রস্তাব এখনো শিক্ষা মন্ত্রণালয়ে পাঠায়নি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী সপ্তাহে বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হতে পারে বলে জানা গেছে।

রোববার (২৭ এপ্রিল) মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ইএমআইএস সেল প্রধান জানান, ‘নতুন এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সার্ভার ওপেন করে দেওয়া আছে। চলতি সপ্তাহে এটি বন্ধ করা হবে। এরপর বেতনের প্রস্তাব মাউশির সংশ্লিষ্ট শাখার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ে যাবে।’

কবে নাগাদ শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন এমন প্রশ্নের জবাবে খন্দকার আজিজুর রহমান বিজনেস ডাইজেস্টকে বলেন, ‘আমরা সবকিছু দ্রুত শেষ করার চেষ্টা করছি। আশা করছি মে মাসের প্রথমার্ধের মধ্যে শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাবেন।

জানা গেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ইএফটির মাধ্যমে বেতন-ভাতা পান। তবে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ছাড় হয়। এই অর্থ তুলতে শিক্ষকদের নানা ভোগান্তিতে পড়তে হতো।

এর পরিপ্রেক্ষিতে গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ইএফটিতে বেসরকারি শিক্ষকদের এমপিওর বেতন-ভাতা দেওয়ার ঘোষণা দেয় শিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিকভাবে বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজের ২০৯ জন শিক্ষক-কর্মচারীর অক্টোবর মাসের এমপিও ইএফটিতে ছাড় হয়। পরবর্তী সময়ে গত ১ জানুয়ারি ১ লাখ ৮৯ হাজার শিক্ষক ইএফটির মাধ্যমে বেতন-ভাতার সরকারি অংশের টাকা পেয়েছেন।

দ্বিতীয় ধাপে ৬৭ হাজার, তৃতীয় ধাপে ৮৪ হাজার এবং চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ এর অধিক শিক্ষক-কর্মচারী ফেব্রুয়ারি মাসের বেতন পেয়েছেন। গত ১৬ এপ্রিল থেকে এসব শিক্ষক-কর্মচারী মার্চের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেতে শুরু করেন। এখন তারা এপ্রিল মাসের বেতনের অপেক্ষায় রয়েছেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর