1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

প্রথম প্রান্তিকে প্রাইম ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৫৯ শতাংশ

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫
  • ৮১ বার পঠিত

চলতি বছরের প্রথম তিন মাস বা প্রথম প্রান্তিক শেষে (জানুয়ারি-মার্চ) ব্যবসায় পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় ৭৭ কোটি টাকা বা ৫৯ শতাংশ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে সম্পদের পরিমাণ।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) প্রকাশিত কোম্পানিটির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। এদিন অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় এ প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়েছে।

ব্যাংকটি জানিয়েছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের নিট মুনাফা হয়েছে ২০৯ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ১৩২ কোটি টাকা। ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১ টাকা ৮৫ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৬ পয়সা। অর্থাৎ গত বছরের তুলনায় মুনাফা বেড়েছে ৭৭ কোটি টাকা বা ৫৯ শতাংশ।

চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে যথাক্রমে ৩৪ টাকা ৪৪ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩০ টাকা ৭২ পয়সা। আর শেয়ার প্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ঋণাত্মক ১ টাকা ১৯ পয়সা।

চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে কনসোলিডেটেড ভিত্তিতে ব্যাংকের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ৬৩৩ কোটি টাকা এবং ঋণ ও অগ্রিমের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৬২৩ কোটি টাকা। প্রথম প্রান্তিক শেষে প্রাইম ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধন পর্যাপ্ততার হার দাঁড়িয়েছে ১৭ দশমিক শূন্য ২ শতাংশ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর