1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় : রূপগঞ্জে ১০০ একর জমিতে নতুন ক্যাম্পাস, ২৫ হাজার শিক্ষার্থীর আবাসন

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৭৯ বার পঠিত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০০ একরের বেশি জমিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস স্থাপনের কাজ শুরু হয়েছে। নতুন এ ক্যাম্পাসে ৫০ হাজার শিক্ষার্থী একসঙ্গে পড়াশোনার সুযোগ পাবেন। এছড়া ২৫ হাজার শিক্ষার্থীর জন্য আবাসন সুবিধা থাকবে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দোয়া-মোনাজাতের মধ্যদিয়ে নতুন এ ক্যাম্পাসের সীমানা প্রাচীর নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের জন্য একাডেমিক ভবনের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত আবাসিক হল, খেলার মাঠ, উদ্যান, ক্যাফেটেরিয়া, পাঠাগার, গবেষণাগার নির্মাণ করা হবে নতুন এ ক্যাম্পাসে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, নতুন ক্যাম্পাসের কাজ শুরু করতে পারা অত্যন্ত আনন্দের বিষয়। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে অবশেষে আমরা এই কাজ শুরু করতে পেরেছি। সবার সহযোগিতা না পেলে এটা সম্ভব ছিল না।

তিনি বলেন, আজকের এ দিনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টাদের স্মরণ করতে চাই। তাদের স্বপ্ন সফল করতে বসুন্ধরার ক্যাম্পাসের পাশাপাশি এখানে বিশ্বমানের ক্যাম্পাস গড়ে তুলতে চাই।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, কোষাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক আবদুর রব খান, রেজিস্ট্রার আহমেদ তাজমীন, প্রকল্প পরিচালক প্রকৌশলী মুশতাক হাবিব প্রমুখ।

এ সময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর