1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

দুই দিনের বৃষ্টিতে দেশি ফলের দাম কমেছে

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২৪ বার পঠিত

গরমে ফলের চাহিদা বাড়ে, সঙ্গে বাড়ে দামও। তীব্র গরমে এক গ্লাস ফলের জুস কে না ভালবাসে। তবে গত ২ দিন বৃষ্টি হওয়ায় কিছুটা কমেছে ফল এবং জুসের চাহিদা। ফলে দেশি ফলের দামও কিছুটা কমেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর মিরপুর-১ কাঁচাবাজার, মিরপুর- ১০ ফলপট্টি, ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়।

রাজধানীর বাজারে এখন দেশি ও বিদেশি ফলের সরবরাহ স্বাভাবিক। তবে ক্রেতা সমাগম তুলনামূলক কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মিরপুর- ১ ফলের আড়তের ব্যবসায়ী আহমেদ আলী বিজনেস ডাইজেস্টকে বলেন, গত দুই দিনের বৃষ্টিতে পেয়ারা, তরমুজ, বাঙ্গিসহ কিছু ফলের দাম কমেছে। তবে আনারস, সফেদা, ডাবসহ কিছু ফলের দাম আগের মতোই আছে।

রাজধানীর বিভিন্ন বাজারে সবরি কলা পাওয়া যাচ্ছে ১২০ টাকায় এক ডজন, চম্পা কলা ৬০ টাকা ডজন। এছড়া গোল বাঙ্গির কেজি ৬০ টাকা, লম্বা বাঙ্গি ৫৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে তরমুজের সরবরাহ স্বাভাবিক। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, তরমুজের দাম কিছুটা কমেছে। ছোট আকারের তরমুজ ৩০-৪০ টাকা কেজি এবং বড় আকারের তরমুজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহে যা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হয়।

ছোট আকারের ডাব মিলছে ১০০ টাকায়। এছাড়া মাঝারি আকারের ১৫০ টাকা এবং বড় আকারের ডাব বিক্রি হচ্ছে ২০০ টাকা প্রতি পিস।

বাজারে আজ আনারসের সরবরাহ কিছুটা কম। ছোট আকারের আনারস বিক্রি হচ্ছে ২০ টাকা প্রতি পিস, বড় আকারের ৭৫-৮০ টাকা। পেয়ারা প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সফেদা বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি।

বিগত বেশ কিছুদিন ধরে বাজারে মিলছে কাঁচা আম। প্রতি কেজি কাঁচা আম বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।

কথা হয় আমজাদ নামের এক ক্রেতার সঙ্গে। বিজনেস ডাইজেস্টকে তিনি বলেন, গরম যে হারে বাড়ছে ফলের দাম তো বাড়বেই। তবে গত দুই দিন বৃষ্টি হওয়ায় দাম কিছুটা কম। সামনে তাপপ্রবাহ আসলে দাম আবার বাড়বে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর