1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

সেনবাগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক কারাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ বার পঠিত

ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইনের মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এস এম জাহাঙ্গীর আলম মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজজামানের আদালত আসামির জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। শুক্রবার (১১ এপ্রিল) সকালে বাদীপক্ষের আইনজীবী আব্দুস সালাম হিমেল এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, এ মামলায় মানিক আদালতে আত্মসমর্পণ করেন। এরপর আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। এসময় বাদীপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৭ জুলাই রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার শেখ মো. বাবুল হোসেন নামে এক ব্যক্তি তার নামে থাকা সাড়ে ছয় কাঠা জমি জাহাঙ্গীর আলম মানিকের কাছে বিক্রি করেন। মানিক ওই জমির পাশে আরও তিন কাঠা জমি দখলে নেন। দখল করা জমি উদ্ধারের চেষ্টা করলে মানিক জামির মালিককে বিভিন্নভাবে হুমকি দেন।

এ ঘটনায় গত ১২ মার্চ ঢাকার আদালতে মানিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেন বাবুল হোসেন। ওইদিন আদালত মামলাটি গ্রহণ করে ৯ এপ্রিল আসামিদের হাজির করার নির্দেশ দেন। সমন পেয়ে আদালতে হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর