1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিইচডি চালু শিগগিরই

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পঠিত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, সম্প্রতি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আলোচনায় বসেছিলেন। সেখানে আলোচনা হয়েছে, কে প্রাইভেট, কে পাবলিক সেটা বড় বিষয় না। কার কোয়ালিটি কেমন সেটাই দেখার বিষয়। তো এই বিষয়টা নিয়েই আমরা একসঙ্গে কাজ করবো।

শনিবার বিকেলে বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

এ সময় ইউজিসি চেয়ারম্যান আরো বলেন, হায়ার এডুকেশনে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের অনেক কাজ করতে হবে। যেভাবে বিশ্ববিদ্যালয়গুলো গড়ে উঠেছে সেভাবে অতো ছাত্র আমরা পাচ্ছি না। অথচ আমাদের অ্যাডভান্টেজ হচ্ছে হিউজ বিশ্ববিদ্যালয় করার।বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পিইচডি চালু শিগগিরই

সমিতির সদস্য ও নেতৃবৃন্দের উদ্দেশে তিনি বলেন, আপনারা এগিয়ে এসেছেন এজন্য আপনাদের অভিনন্দন। বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন একটি টিম হয়ে কাজ করবে। ঐক্যের মধ্য থেকে আমরা এগিয়ে যাবো।

পিএইচডি প্রসঙ্গে তিনি বলেন, এখানে যারা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মেম্বাররা, ফ্যাকাল্টি মেম্বাররা যুক্ত আছেন সেখানে কোনো পিইচডি হবে না, অবশ্যই হবে। শিগগিরই এটা হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ট্যাক্স থাকা উচিত নয় বলে অনেকেই একমত হয়েছেন। মামলাজটের কারণে এ বিষয়টি পেছাচ্ছে। আমরা এনবিআর, প্রধান বিচারপতিসহ আরো অনেকের সঙ্গে কথা বলেছি। তারা সবাই নীতিগতভাবে একমত হয়েছেন।

আমারা আশা করি বিশ্ববিদ্যালয়ের ওপর থেকে এই ট্যাক্সটা উঠাতে পারবো। এ ব্যাপারে আপনারা প্রত্যেকে নিজের জায়গা থেকে কাজ করবেন, যোগ করেন তিনি।

প্রাইভেট ইউনিভার্সিটিগুলোকে পিএচডি ডিগ্রির অনুমোদন প্রক্রিয়া ত্বরান্বিত করতে ইউজিসির প্রতি আহবান জানান সবুর খান।

তিনি বলেন, আমাদের মধ্যেও কিছু বিশ্ববিদ্যালয় আছে যে বিধান মানে না। কিছু বিশ্ববিদ্যালয় আছে যেখানে ভাইস চ্যান্সেলর নেই, ট্রেজারার নেই। সেই জায়গা থেকে বলতে চাই এসব বিশ্ববিদ্যালয়েরও কিছু দায়িত্ব আছে।

তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয় যদি সমস্যা করে সেক্ষেত্রে মিডিয়ায় কিন্তু সবগুলোর নাম আসে। তারা যাচাই-বাছাই করে না। এ সময় আলো উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ইসতিয়াক আবেদীন, কোষাধ্যক্ষ মঈনউদ্দিন চিসতিসহ বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিরা।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর