1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বাংলাদেশ থেকে আম-কাঁঠাল-পেয়ারা নিতে চায় চীন

বিশেষ সংবাদদাতা |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পঠিত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ থেকে আম, কাঁঠাল ও পেয়ারা এ তিনটি পণ্য বিপুল পরিমাণ আমদানি করতে চায় চীন। সরকারকে চীনের এ আগ্রহের কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা জাতিসংঘ অধিবেশনে যোগদানকালে চীনের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশ থেকে বিভিন্ন কৃষিপণ্য নেওয়ার ব্যাপারে আলোচনা করেছিলেন। পরে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছিল।

তিনি বলেন, কৌতুকের ছলে চীনের রাষ্ট্রদূত বলেছেন, আমরা তোমাদের এখান থেকে এত আম নেবো যে শর্টেজ (ঘাটতি) হয়ে যাবে। এজন্য আশা করছি, প্রধান উপদেষ্টার চীন সফরে বাণিজ্যের নবদিগন্ত উন্মোচিত হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর