1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

ঈদের আগে মার্চ মাসের বেতন পাচ্ছেন না ৫ লাখ শিক্ষক-কর্মচারী

সাহেদ আহাম্মদ |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৬৫ বার পঠিত

ঈদুল ফিতর উপলক্ষ্যে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের চলতি মাসের বেতন–ভাতা ২৩ মার্চ দেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। গত রোববার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ নির্দেশনা দেয়। এর ফলে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের মতো পেনশনাররাও একই দিনে তাদের অবসরের ভাতা পাবেন। কিন্তু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত প্রায় ৫ লাখ শিক্ষক-কর্মচারীর মার্চ মাসের বেতন ঈদের আগে দেওয়া হচ্ছে না।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতার সরকারি অংশের ছাড় করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদ্রাসা ও কারিগরি এই তিনটি অধিদপ্তর। তিনটি দপ্তরের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষক-কর্মচারী স্কুল কলেজে, ৩ লাখ ৯৮ হাজার ১৩২ জন। তাদের মার্চ মাসের বেতন এখন দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মাউশি অধিদপ্তরের কর্মকর্তারা। আর মাদ্রাসা ও কারিগরি অধিদপ্তর ২৩ মার্চের মধ্যে বেতন-ভাতা দেওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব নাও হতে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শিক্ষা প্রশাসনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকরা। গণতান্ত্রিক শিক্ষক শক্তি’র মহাসচিব মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স বিজনেস ডাইজেস্টকে বলেন, চলতি মাসের বেতন সাতদিন আগে দেওয়ার সরকারের দারুণ সিদ্ধান্তটি বাস্তবায়ন করতে পারছে না শিক্ষা মন্ত্রণালয়। এতে আমরা চরম ক্ষুব্ধ। এটা চরম বৈষম্য। একজন সরকারি কর্মচারী ঈদ করবেন আর বেসরকারি শিক্ষকরা কি ঈদ করবেন না? তাদের কি পরিবার- পরিজন নেই?

তিনি বলেন, এমনিতেই পূর্ণাঙ্গ ঈদ বোনাস পান না শিক্ষকরা। এর সঙ্গে দুই মাসের বেতন বকেয়া হয়ে গেছে। এই অবস্থায় একজন শিক্ষক কীভাবে ঈদ করবেন?

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন) মো. শাহজাহান বিজনেস ডাইজেস্টকে বলেন, ইএফটিতে বেতন দেওয়ার কারণে কিছু জটিলতা তৈরি হয়। সে কারণে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বেতন দিতে কিছু সমস্যা হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদের আগে মার্চ মাসের বেতন দেওয়া সম্ভব হবে না। তবে ঈদ বোনাস ও ফেব্রুয়ারি মাসের বেতন খুব শিগগিরই ছাড় করা হবে।

মাদ্রাসা অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এইচ. এম. নূরুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ঈদ বোনাস, ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতনসহ তিনটি বিষয় একসঙ্গে হয়ে যাওয়ায় কাজে একটু চাপে পড়েছি। আমরা চেষ্টা করছি মার্চ মাসে বেতন দেওয়ার। তবে শেষ পর্যন্ত পারব কি না নিশ্চিত নই।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর