1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

ঘরেই বানিয়ে নিন লেবাননের রঙ্গিলা ফাতেহ

লাইফস্টাইল ডেস্ক | নাদিয়া সুলতানা মুন |
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫৭০ বার পঠিত

লেবাননের ইফতারে বেশ জনপ্রিয় একটি খাবার রঙ্গিলা ফাতেহ। আজকাল ভিন্নস্বাদের এই খাবারটি আমাদের দেশের বিভিন্ন রেস্টুরেন্টে পাওয়া যায়। তবে আপনি চাইলে ঘরে বসেই মজাদার এই খাবারটি বানাতে পারেন। রইলো রেসিপি-

উপকরণ-
২টা করে বেগুন, আলু, টমেটো, পেঁয়াজ, ১ টা রসুন, ১ টা লেবু, ২ টেবিল চামচ টমেটো সস, ১ টেবিল চামচ সেদ্ধ ছোলা, ১ টেবিল চামচ মাখন, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ৪ টা কাঁচামরিচ, আধা চা-চামচ গোলমরিচ গুঁড়া, আধা কাপ বাদাম, ১টা আনার, ৩ কাপ দই, ১ কাপ মেয়নেজ, আধা কাপ ধনেপাতা কুচি, ৩ টা মচমচে টোস্ট করা রুটি, স্বাদমতো লবণ ও পরিমাণমতো তেল।

পদ্ধতি-
প্রথমেই বেগুন ও আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। পানিয়ে ঝরিয়ে তেলে ভেজে নিন। এবার টমেটো, পেঁয়াজ, রসুন ব্লেন্ড করে পেস্ট তৈরি করুন। এবার মাখন টমেটো সস ও গোলমরিচের গুঁড়া মিশিয়ে প্যানে নিয়ে চুলায় কিছুক্ষণ রান্না করে মসৃণ ও ঘন সস তৈরি করুন।

এবার রুটি ছোট ছোট করে কেটে নিয়ে ভেজে চিপস তৈরি করুন। এরপর দইয়ের সঙ্গে মেয়নেজ ও লেবুর রস মিশিয়ে বিট করে নিন। পরিবেশন করা পাত্রের প্রথমে আলু ও বেগুন ভাজা রেখে এর ওপরে টমেটো সস ছড়িয়ে দিন। এবার তৈরি করে রাখা চিপস এর সঙ্গে বাদাম, আনার, ছোলা, ধনেপাতা, কাঁচামরিচ, লবণ একসাথে মিশিয়ে ওপরে টমেটো সস দিয়ে দিন। এরপর দই আর মেয়নেজের মিশ্রণ ওপরে ঢেলে দিন।

সবশেষে কিছু ধনেপাতা, বাদাম, আনার দিয়ে সাজিয়ে নিন। অলিভ অয়েলে বাদাম ভেজে নিয়ে ওপরে ছড়িয়ে সুন্দরভাবে পরিবেশন করুন মজাদার এই ভিনদেশি খাবারটি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর