1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

গভীররাতে থানায় ঢুকে ওসিকে এলোপাতাড়ি কিল-ঘুসি মারলো তরুণ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৬২ বার পঠিত

রাজধানীর পল্লবী থানায় গভীর রাতে এক তরুণের এলোপাতাড়ি কিল-ঘুসিতে ওসিসহ অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার (১০ মার্চ) রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানান থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম।

ওই তরুণের নাম আব্দুর রাজ্জাক ফাহিম জানিয়ে ওসি বলেন, ২২-২৩ বছরের ওই তরুণ আমার রুমে ঢুকে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে, খুন হয়েছে, আপনারা কী করছেন বলে জানতে চায়। পরে তাকে বলি, আমরা চেষ্টা করছি, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে।

তখন ওই তরুণ ক্ষুব্ধ কণ্ঠে বলেন, আপনারা কিছুই করছেন না, খুন হয়েছে জানেন না।

ওসি বলেন, কোথায় খুন হয়েছে, আমি জানি না বলে তার কথার জবাব দেওয়ার পর তরুণটি বলেন, আপনার ডিউটি অফিসার জানে, আর আপনি জানেন না বলে আরো উত্তেজিত হয়ে ওঠেন।

তখন তরুণকে সঙ্গে নিয়ে ডিউটি অফিসারের কক্ষে যাওয়ার কথা জানিয়ে পুলিশ কর্মকর্তা নজরুল বলেন, এ ব্যাপারে ডিউটি অফিসারকে জিজ্ঞাসা করা হলে সেও জানে না বলে জানায়।

ঘটনার বর্ণনায় ওসি বলেন, তখন ডিউটি অফিসারের কক্ষে সেবা নিতে আসা দুই ব্যক্তিকে দেখিয়ে ওই তরুণ বলেন, তারা খুনের কথা জানেন। ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলে তারাও বিষয়টি জানেন না, বলেন। পরে আমি তরুণটির হাত ধরে বলি, এ ধরনের কথা বলছেন কেন? এরপরই তরুণটি এলোপাতাড়ি ঘুসি মারে আমাকে।

নজরুল বলেন, এ সময় তাকে নিবৃত করতে কয়েকজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলে তাদেরকেও মারধর করেন ওই তরুণ। তাতে এক কর্মকর্তার আঙুল ভেঙে যায় এবং একজনের মুখ ফুলে ওঠে।

ওই পরিস্থিতিতে তরুণকে হ্যান্ডকাফ পরিয়ে পরিস্থিতি সামাল দেওয়া হয় বলে জানান ওসি।

এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, আটকের পর ওই তরুণ জানায়, তারা কয়েকজন গাজীপুর থেকে একটি মাইক্রোবাস দিয়ে এই থানা এলাকায় ঘুরতে এসেছে। মাইক্রোবাসসহ তিনজন থানার বাইরে আছে।

পরে পুলিশ থানার বাইরে গিয়ে মাইক্রোবাসে থাকা তিনজনকে থানার ভেতরে নেয় এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়।

ফাহিম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জানিয়ে ওসি বলেন, ফাহিমসহ এসব তরুণদের থানায় রেখে তাদের ব্যাপারে এবং তাদের উদ্দেশ্য কী ছিল- সেসব ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। ফাহিমের বাবার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কিছুক্ষণ কথা বলে ফোনটি রেখে দেন।

পল্লবী থানার ওসির ধারণা, ফাহিম নামের তরুণটি মানসিক ভারসাম্যহীন অথবা মাদকসেবী।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর