1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

বনানীতে গাড়িচাপায় পোশাকশ্রমিক নিহত, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১১০ বার পঠিত

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়িতে সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যান চলাচল বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ শ্রমিকরা।

সোমবার (১০ মার্চ) ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

জানা গেছে, দুর্ঘটনার খবর পাওয়ার পর গার্মেন্টসকর্মীরা বনানীর চেয়ারম্যান বাড়িতে দুই পাশের সড়ক অবরোধ করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। গার্মেন্টসকর্মীরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বনানীতে নামার র‍্যাম্পও বন্ধ করে রেখেছেন। ফলে বনানীগামী যানবাহনগুলো এক্সপ্রেসওয়ে থেকে নামতে পারছে না। এতে পুরো এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট দেখা দিয়েছে।

বনানী থানার অফিসার ইনচার্জ মো. রাসেল সরোয়ার বিজনেস ডাইজেস্টকে বলেন, সড়ক দুর্ঘটনা হয়েছে। একজন গার্মেন্টস কর্মী মারা গেছেন। অন্য আরেকজন আহত হয়েছেন। আমরা দুইজনের বিষয়ে জানতে পেরেছি। কিন্তু স্থানীয় কেউ কেউ বলছেন তিনজন ছিল।

তিনি বলেন, এখন গার্মেন্টস কর্মীরা সড়ক অবরোধ করে রেখেছে। ফলে সড়কের দুইপাশে যানবাহন চলাচল বন্ধ আছে। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণেন চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর