1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে আছড়ে পড়ল বিমান, ৯ জন নিহত শিক্ষকদের পে-স্কেল বাস্তবায়নে ৩২৬৭ কোটি টাকা চেয়ে অর্থ বিভাগে চিঠি

জাতীয় দলে নতুন গোলরক্ষক সুজন,জিকো বাদ।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১০৭ বার পঠিত

ক্রীড়া প্রতিবেদক : সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার অন্যতম সেরা পারফরমার ছিলেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। টুর্নামেন্ট শেষে সেরা গোলরক্ষকের পুরস্কারও জিতেছিলেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই সেই জিকোর জায়গা হলো না জাতীয় দলের প্রাথমিক তালিকায়।

আগামী ৬ জুন অস্ট্রেলিয়া ও ১১ জুন লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ঘোষণা করেছেন ২৬ জনের দল।

সেই দলে জিকোর পরিবর্তে জায়গা পেয়েছেন মোহামেডানের গোলরক্ষক সুজন হোসেন। শেষ হওয়া মৌসুমে মোহামেডানের তিনটি রানার্সআপ ট্রফি এনে দেওয়ার অন্যতম নায়ক গোলরক্ষক এই সুজন।

গত মার্চে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের জন্য ঘোষিত ২৩ জনের দল থেকে আনিসুর রহমান জিকো ছাড়াও বাদ পড়েছেন ডিফেন্ডার সুমন রেজা, হাসান মুরাদ,ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, মিডফিল্ডার জায়েদ আহমেদ, ফরোয়ার্ড আরমান ফয়সাল আকাশ।

ফিলিস্তিন ম্যাচের আগে প্রাথমিক দলে থাকা পুলিশের মিডফিল্ডার সৈয়দ শাহ কাজিম কিরমানি ও ব্রাদার্সের ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুল এবার জায়গা করে নিয়েছে ২৬ জনের দলে। ফিরেছেন ডিফেন্ডার সুশান্ত ত্রিপুরা, তারিক কাজী, মেহেদী হাসান, রিমন হোসেন, মোহাম্মদ আবদুল্লাহ, ফরোয়ার্ড শেখ মোরসালিন।

গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, রিমন হোসেন, মেহেদী হাসান, তপু বর্মণ, তারিক কাজী, রহমত মিয়া, ইশা ফয়সাল, শাকিল হোসেন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা।

মিডফিল্ডার: সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা (জুনিয়র), মজিবুর রহমান জনি, জামাল ভুঁইয়া, চন্দন রায়, সৈয়দ শাহ কাজেম কিরমানি।

ফরোয়ার্ড: শেখ মোরসালিন, রাকিব হোসেন, মোহাম্মদ আব্দুল্লাহ, শাহরিয়ার ইমন, রফিকুল ইসলাম, রাব্বি হোসেন রাহুল।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর