1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

চাকুরিজীবীদের ৫% বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি এবারও থাকছে আরও ৫% প্রণোদনা।

বিজনেস ডাইজেস্ট ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : আগামী অর্থবছরেও সরকারি চাকরিজীবীরা ৫% সাধারণ ইনক্রিমেন্টের (বার্ষিক বেতন বৃদ্ধি) পাশাপাশি মূল বেতনের অতিরিক্ত ৫% হারে প্রণোদনা পাবেন। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় চলতি অর্থবছরের শুরুতেই চাকরিজীবীদের জন্য বার্ষিক বিশেষ প্রণোদনা সুবিধা ঘোষণা করে সরকার। আগামী অর্থবছরেও যা অব্যাহত থাকছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ ২০১৫ সালে বেতন প্রায় দ্বিগুণ করে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে-স্কেল বাস্তবায়ন করে সরকার। পে-স্কেল অনুযায়ী প্রতি বছর ১ জুলাই তাদের মূল বেতনের ৫% হারে সাধারণ ইনক্রিমেন্ট রয়েছে। তবে মূল্যস্ফীতির হার ৫ শতাংশের বেশি হলে তার সঙ্গে সমন্বয় করে ইনক্রিমেন্টের হার নির্ধারণের সুপারিশ করেছিল পে-কমিশন। কিন্তু ২০১৫ সালের পর বিভিন্ন সময় মূল্যস্ফীতির হার অনেক বেশি হলেও ৫ শতাংশই ইনক্রিমেন্ট দেওয়া হতো। গত অর্থবছরের আগে থেকেই মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়ে গেলে চলতি বছরের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন পে-কমিশন গঠনের দাবি ওঠে। তবে চলতি অর্থবছরের জন্য গত বছরের ১ জুন জতীয় সংসদে উপস্থাপিত বাজেটে নতুন পে-কমিশন গঠন কিংবা বেতন বাড়ানোর কোনো প্রস্তাব করা হয়নি। এর পরিবর্তে ৫ শতাংশ বিশেষ প্রণোদনা দেওয়া হয়। এ ছাড়া বলা হয়, যত নিচের গ্রেডই হোক, বেতন অন্তত ১ হাজার টাকা বাড়বে।

জানা গেছে, আগামী ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বরাদ্দ থাকছে ৮৩ হাজার ৫০০ কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দের তুলনায় প্রায় ৭ দশমিক ৭৬ শতাংশ বা ৬ হাজার কোটি টাকা বেশি। চলতি ২০২৩-২৪ অর্থবছরের মূল বাজেটে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় বরাদ্দ ছিল ৮০ হাজার ৪৬৩ কোটি টাকা। তবে সংশোধিত বাজেটে যা কমে ৭৭ হাজার ৪৮৯ কোটি টাকা দাঁড়ায়।

২০২২-২৩ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় প্রকৃত ব্যয় হয় ৬৩ হাজার ৮৫১ কোটি টাকা। এর আগের অর্থবছরে (২০২১-২২) এ খাতে প্রকৃত ব্যয় ছিল ৬২ হাজার ৮৫৬ কোটি টাকা। আর ২০২০-২১ অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতায় প্রকৃত ব্যয়ের পরিমাণ ছিল ৬১ হাজার ৬৭২ কোটি টাকা।

তৈরি পোশাক শিল্পসহ বিভিন্ন খাতের শ্রমিক-কর্মকর্তার মজুরি নির্ধারণ করে সরকার গঠিত ন্যূনতম মজুরি বোর্ড। তাতে প্রতি বছর শ্রমিকদের মূল বেতনের ৫ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়ার বিধান রয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর