1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

রোজায় মেট্রোরেলে নতুন সূচি, বহন করা যাবে পানি

জ্যেষ্ঠ প্রতিবেদক |
  • প্রকাশের সময় : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১১৮ বার পঠিত

রমজান উপলক্ষে নতুন সময়সূচি ঘোষণা করেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। এছাড়া ইফতারের সময় মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম ও ট্রেনে জনপ্রতি ২৫০ মিলিলিটার পানি বহন করা যাবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

রমজান মাস উপলক্ষে ডিএমটিসিএলের পক্ষ থেকে গত ২৭ ফেব্রুয়ারি মেট্রোরেল চলাচলের সময়সূচি ঘোষণা করা হয়। এতেই পানি বহনের বিষয়টিও উল্লেখ করা হয়েছে। প্রথম রোজা থেকে নতুন সূচি অনুযায়ী পিক আওয়ারে ৮ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

ডিএমটিসিএলের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায়, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা কনকোর্স বা প্রবেশ ও বাইর হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে।কোনো অবস্থাতেই প্ল্যাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের ভেতর অন্য কোনো খাবার নেওয়া যাবে না। শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনে এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।

ডিএমটিসিএল সূত্র জানায়, সময়সূচি পরিবর্তনের ফলে দিনের প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিটে ছাড়বে। আর সেখান থেকে রাতে সর্বশেষ ট্রেন ছাড়বে ৯টায়। অন্যদিকে, মতিঝিল থেকে সকালে প্রথম ট্রেন ছাড়বে সাড়ে ৭টায়। রাতে সর্বশেষ ট্রেন ছেড়ে যাবে ৯টা ৪০ মিনিটে।

নতুন সূচি অনুসারে, উত্তরা থেকে সকাল ৭টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা ৫০ মিনিট পর্যন্ত ব্যস্ত সময় (পিক আওয়ার) বিবেচনায় নিয়ে প্রতি ৮ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। একইভাবে মতিঝিল থেকে ৮টা ১ মিনিট থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত পিক আওয়ার হিসেবে প্রতি ৮ মিনিট পরপর ট্রেন চলাচল করবে। বাকি সময় দুই দিক থেকেই ১০ মিনিট পরপর ট্রেন চলাচল করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর