1. admin@businessdigestbd.com : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত ভিডিও ভাইরাল, ময়মনসিংহে জামায়াত নেতার পদ স্থগিত মধ্যবর্তী নির্বাচনের আগেই ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা বান্ধবীর সঙ্গে ঝগড়ার পর টঙ্গীর মাঠে যান তাহসিফ রিমান্ডে জিজ্ঞাসাবাদে দীপ মিরপুরে শ্রমিক আন্দোলন : অর্থায়নে ইলিয়াস-কচি-জাহাঙ্গীর,সমন্বয়ে আলিফ-জুয়েল পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ : মিরপুর, গাজীপুর ও সাভারে বন্ধ ছয় শতাধিক কারখানার উৎপাদন যুক্তরাষ্ট্র-ইরান বড় সংঘাতের আশঙ্কা : জ্বালানি সংকট মোকাবেলায় আগাম প্রস্তুতি নিচ্ছে এশিয়ার দেশগুলো রাজশাহীর নতুন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম উচ্চ মাধ্যমিকে ফল বিপর্যয় : ৪ বিষয়ে শিক্ষক সংকট বেশি, শিখনে ঘাটতি পদ্মা পানি শোধনাগার প্রকল্পে দুর্নীতি : ঢাকা ওয়াসার গচ্চা ১৫৬২ কোটি টাকা যশোরে এইচএসসিতে অকৃতকার্য হওয়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

অধ্যক্ষের অপসারণ দাবিতে মতিঝিল আইডিয়ালের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক |
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

নতুন নিয়োগ পাওয়া অধ্যক্ষকে অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ক্লাস বর্জন করে কলেজের সামনের সড়কে অবস্থান নেন তারা।

শিক্ষার্থীরা নতুন অধ্যক্ষের পদত্যাগ অথবা তাকে অপসারণের দাবি করছেন। একই সঙ্গে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনে নামা শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমরা আমাদের আগের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে আন্দোলন করেছিলাম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) তিনি পদত্যাগ করেছেন।

আমাদের দাবি ছিল সেনাবাহিনীর সাবেক যে কোনো একজন অফিসার নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করবেন। কিন্তু আমরা আজ দেখতে পেয়েছি, ফেরদৌস নামে আওয়ামী লীগপন্থি দুর্নীতিবাজ একজন শিক্ষককে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা তাকে অধ্যক্ষ হিসেবে মেনে নেবে না। যতক্ষণ পর্যন্ত তাকে অপসারণ করা না হবে, ততক্ষণ আন্দোলন চলবে।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, আন্দোলনরত শিক্ষার্থীদের স্কুলের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অথচ বিএনপির কিছু নেতাকর্মী ভেতরে প্রবেশ করছেন। স্কুলে এ ধরনের রাজনৈতিক হস্তক্ষেপও চান না বলে স্লোগান দিচ্ছেন শিক্ষার্থীরা।

বিষয়টি নিয়ে জানতে নতুন অধ্যক্ষ এবং গভর্নিং বডির সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি। তারা কেউ ফোন কল রিসিভ করছেন না। এসএমএস দিয়েও তাদের কোনো প্রতিউত্তর মেলেনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরও খবর